Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

লালবাগে যুবককে কুপিয়ে হত্যা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন ও হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পুরান ঢাকার লালবাগে মো. বিপ্লব (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে শহীদনগর ৪ নম্বর গলির বায়তুল ফালা জামে মসজিদ রোডসংলগ্ন কর্নেল মাহাবুব সোহেলের নির্মাণাধীন বাড়ির সামনের একটি গলি থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

এলাকার কয়েকজন জানান, দুপুরে সরু ওই গলিতে যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা। দ্রুত তারা লালবাগ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্থানীয় কয়েকজনের দাবি, নিহত বিপ্লব পুলিশের সোর্স হিসাবে কাজ করতেন।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল হোসেন যুগান্তরকে জানান, যুবকের বুকের বাম পাশে, বাম পায়ের হাঁটুর নিচে এবং ডান হাতের কবজিসহ শরীরের বিভিন্ন স্থানে কোপানোর একাধিক জখম রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

ওসি আরও জানান, বিপ্লব একটি মাছের দোকানের কর্মচারী ছিলেন। শহীদনগরের ৬ নম্বর গলিতে একটি ভাড়া বাসায় খালার সঙ্গে বসবাস করতেন।

দুইজনের লাশ উদ্ধার : এদিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে একজনের লাশ উদ্ধার করে পুলিশ। ওই ব্যক্তির নাম মো. রাহাত। তিনি ভবঘুরে ও মাদকাসক্ত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান।

এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীকে (৩০) অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নেওয়া হলে চিকিৎসক মৃত তাকে ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার এএসআই মোহাম্মদ রাজিব।

Advertisement

Advertisement

আরও পড়ুন

থার্ড টার্মিনাল পরিচালনা চুক্তি জাপানি শর্তে বড় ছাড়

জাপানি শর্তে বড় ছাড়

সাংবাদিক আলিফ খুন হত্যায় অংশ নেন পাঁচজন গুলি করেন তাজুল

হত্যায় অংশ নেন পাঁচজন গুলি করেন তাজুল

জামায়াতের আমিরকে রিজভী কাকে ভয় দেখাচ্ছেন?

কাকে ভয় দেখাচ্ছেন?

লালবাগে যুবককে কুপিয়ে হত্যা

লালবাগে যুবককে কুপিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম