Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

জামায়াতের আমিরকে রিজভী

কাকে ভয় দেখাচ্ছেন?

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

‘৭ দফা দাবি মেনে নেন, না হলে এক দফায় ফিরে যাব’-জামায়াত আমিরের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘কাকে ভয় দেখাচ্ছেন? আমরা সবাই কি রিপ ভ্যান উইঙ্কলের মতো ঘুমিয়ে ছিলাম, তারপর হঠাৎ বিএনপি ক্ষমতায় এসেছে? গত ১৭ বছর বিএনপি নিরবচ্ছিন্ন আন্দোলন-সংগ্রাম করেছে। বহু মানুষ নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন। কারও হাত-পা চলে গেছে, পুলিশের গুলিতে অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। এত ত্যাগের বিনিময়েই বিএনপি আজকের অবস্থানে এসেছে। আন্দোলনের মাঠ কি আপনারা মৌরসি পাট্টা করে নিয়েছেন? আন্দোলনের মাঠ আপনাদের দখলে থাকবে আর আমরা ঘরে হাত-পা গুটিয়ে বসে থাকব, তা হবে না।’

রোববার রাজধানীর পুরান ঢাকায় আইনজীবী সমিতি ভবনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিট আয়োজিত ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট খোরশেদ আলম। পরিচালনা করেন সদস্যসচিব অ্যাডভোকেট নিহার হোসেন ফারুক। এতে বিএনপি ও আইনজীবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, বিরোধী দলের ভূমিকা বর্তমানে বিস্ময়কর। তারা নানা ধরনের উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। তারা বলেছে, জুলাই সনদ ও গণভোটের রায় মানতে হবে। কিন্তু বিএনপি তা অস্বীকার করেনি। সনদে বিএনপিসহ বিভিন্ন দলের ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনার টেবিলে কিংবা সংসদে এসব বিষয়ে সমাধানে আসতে হবে। লংমার্চ কিংবা সড়ক অবরোধ করে কোনো সমস্যার সমাধান হয় না। গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে আলোচনায় বসতে হবে। জামায়াত আমিরের ‘আরেকটি বিপ্লব দরজায় কড়া নাড়ছে’-এমন বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আপনাদের রাজনীতির ইতিহাস তো আত্মসমর্পণের ইতিহাস, বারবার স্বৈরাচারের কাছে নতজানু হওয়ার ইতিহাস। অন্যের কাছে নাকে খত দেওয়ার ইতিহাস। আপনারা কি কোনো দিন বিপ্লব করেছেন? ১৯৮৬ ও ১৯৯৫ সালের ইতিহাস জনগণ ভুলে যায়নি। তিনি আরও বলেন, সংবিধান সংশোধন করে গণতন্ত্রায়নের জন্য জুলাই সনদে যেসব প্রস্তাব রয়েছে, সেগুলো অন্তর্ভুক্ত করার কথা বিএনপি বলেছে। কিন্তু তারা তা মানতে চায় না। একটি জাতির আত্মজীবনী হলো তার সংবিধান। সংবিধান সংশোধনের মাধ্যমে পরিবর্তনগুলো লিপিবদ্ধ করা যায়। কিন্তু সংবিধান সংস্কার বলতে তারা কী বোঝাতে চাচ্ছেন, তা স্পষ্ট নয়।

আইনজীবীসহ সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, প্রধানমন্ত্রী যখন বিভিন্ন দেশ সফর করে বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও অবকাঠামোগত উন্নয়নের রূপরেখা তৈরি করছেন, তখন হঠাৎ গার্মেন্ট শ্রমিকদের রাস্তায় নামিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হচ্ছে। গাড়িতে আগুন দেওয়া হচ্ছে। এসবের পেছনে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে তিনি দাবি করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

থার্ড টার্মিনাল পরিচালনা চুক্তি জাপানি শর্তে বড় ছাড়

জাপানি শর্তে বড় ছাড়

সাংবাদিক আলিফ খুন হত্যায় অংশ নেন পাঁচজন গুলি করেন তাজুল

হত্যায় অংশ নেন পাঁচজন গুলি করেন তাজুল

জামায়াতের আমিরকে রিজভী কাকে ভয় দেখাচ্ছেন?

কাকে ভয় দেখাচ্ছেন?

লালবাগে যুবককে কুপিয়ে হত্যা

লালবাগে যুবককে কুপিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম