Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম বৈঠক আজ

ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে আজ। ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি চূড়ান্ত হতে পারে। শিল্প মালিকরা এ বিষয়ে ইতিবাচক।

সূত্র মতে, পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি জানাতে মঙ্গলবার বিকালে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে দেখা করেন। এরপর তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি হোটেল সোনারগাঁওয়ে সংগঠনের পরিচালনা পর্ষদ ও সাবেক নেতাদের সঙ্গে বৈঠক করেন। পরে সম্পাদক পরিষদ নেতাদের সঙ্গে আরেকটি বৈঠক করেন তিনি।

বৈঠক সূত্র জানায়, জ্যেষ্ঠ নেতা ও পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠকে বিজিএমইএ সভাপতি উল্লেখ করেন, ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো নির্ধারণের আইনি বাধ্যবাধকতা আছে। সরকারের শীর্ষ পর্যায় এ বিষয়ে অত্যন্ত আন্তরিক। বুধবার থেকেই মজুরি বোর্ডের আলোচনা শুরু হতে পারে। নতুন কাঠামো চূড়ান্ত হলে তা বাস্তবায়নে শিল্প মালিকদের প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

হোটেল সোনারগাঁওয়ে বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, শ্রমিকদের মধ্যে ইতিবাচক বার্তা দিতে বুধবারের মধ্যে মজুরি বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। বোর্ড যত দ্রুত সম্ভব কাজ শেষ করবে বলে আশা করছি। এ ক্ষেত্রে কারখানার মালিকরা সহযোগিতা করছেন। চলমান আন্দোলনে বহিরাগতদের সম্পৃক্ততা রয়েছে কি না-এমন প্রশ্নের জবাবে মাহমুদ হাসান খান বলেন, ‘গোয়েন্দা প্রতিবেদনের মাধ্যমে কিছু বিষয় আমাদের নজরে এসেছে। তবে এসব বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।’

বৈঠকে শিল্পোদ্যোক্তাদের মধ্যেং ছিলেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, স্প্যারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম, বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার উল আলম পারভেজ ও ড. রুবানা হক, সংগঠনটির প্রথম সহসভাপতি সেলিম রহমান, সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহসভাপতি রেজওয়ান সেলিম এবং পরিচালক শাহ রায়েদ চৌধুরী, ফয়সাল সামাদ, শামসুদ্দিন আহমেদ ও রশিদ হোসেইনি প্রমুখ।

নিয়ম অনুযায়ী, ন্যূনতম মজুরি বোর্ড আলাপ-আলোচনা করে একটি খসড়া মজুরি কাঠামো শ্রম মন্ত্রণালয়ে পাঠাবে। শ্রম মন্ত্রণালয় তা প্রজ্ঞাপন আকারে জারি করবে। এরপর সেই কাঠামো অনুযায়ী বাড়তি মজুরি পাবেন পোশাকশ্রমিকরা।

প্রসঙ্গত, সর্বশেষ ন্যূনতম মজুরি বোর্ড হয়েছিল ২০২৩ সালে। ওই বছরের ডিসেম্বরে নতুন মজুরি কার্যকর হয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম বৈঠক আজ

ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম বৈঠক আজ

শিল্প খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টাকারীদের কঠোর হাতে দমন: স্বরাষ্ট্রমন্ত্রী

শিল্প খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টাকারীদের কঠোর হাতে দমন: স্বরাষ্ট্রমন্ত্রী

ধর্মনিরপেক্ষতার দোহাই শতবর্ষী মসজিদ সরাতে চায় মোদি সরকার

শতবর্ষী মসজিদ সরাতে চায় মোদি সরকার

পুলিশের গাড়ি কেনাসহ ১৪ প্রকল্প উঠছে একনেকে

পুলিশের গাড়ি কেনাসহ ১৪ প্রকল্প উঠছে একনেকে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম