কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল
গাজীপুরে দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরে জামালপুর কমিউটার-৫১ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে বলাকা এক্সপ্রেসের ইঞ্জিনের সহায়তায় ট্রেনটি সরিয়ে নেওয়া হলে রেল চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুরে জামালপুর কমিউটার-৫১ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে প্রায় দেড় ঘণ্টা ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। রোববার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে জয়দেবপুর ও ভাওয়াল গাজীপুর রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই রেলপথে চলাচলকারী অন্যান্য ট্রেনও আটকা পড়ে। পরে বিকল্প ইঞ্জিনের সহায়তায় বিকল ট্রেনটি সরিয়ে নেওয়া হলে রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার মাহমুদুল হাসান জানান, রোববার বিকাল ৪টা ৫০ মিনিটের দিকে জয়দেবপুর স্টেশন থেকে দেওয়ানগঞ্জ বাজারগামী জামালপুর কমিউটার-৫১ ট্রেনটি ছেড়ে আসে। জয়দেবপুর ও ভাওয়াল গাজীপুর স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রেনটি রেললাইনের ওপর আটকে পড়ে এবং ওই পথে অন্য ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
