Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

হামের উপসর্গে এক দিনে ৮ মৃত্যু

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেশে এক দিনে হামের উপসর্গ নিয়ে আট জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি হিসাব অনুযায়ী, গত মার্চের মাঝমাঝি থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে এক হাজার ৩১৪ জনের মৃত্যু হলো। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ২০৯ জন। এছাড়া নিশ্চিতভাবে হাম নিয়ে মারা গেছে ১০৫ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়-শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ছয়জন এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৪২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২১৪, চট্টগ্রামে ১২১, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯৩, বরিশালে ৭০, খুলনায় ৫৮ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

চাঁদা না দেওয়ায় রামপুরায় ইন্টারনেট অফিসে ঢুকে গুলি

চাঁদা না দেওয়ায় রামপুরায় ইন্টারনেট অফিসে ঢুকে গুলি

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অর্থনীতিতে ভারসাম্য রক্ষাই বড় চ্যালেঞ্জ

অর্থনীতিতে ভারসাম্য রক্ষাই বড় চ্যালেঞ্জ

নাগরিকদের তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

নাগরিকদের তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

হামের উপসর্গে এক দিনে ৮ মৃত্যু

হামের উপসর্গে এক দিনে ৮ মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম