Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

চাঁদা না দেওয়ায় রামপুরায় ইন্টারনেট অফিসে ঢুকে গুলি

আহত ২

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চাঁদা না দেওয়ায় রাজধানীর রামপুরায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে ঢুকে দুই কর্মীকে গুলি করেছে সন্ত্রাসীরা। গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে ওয়াপদা রোডে তাকওয়া মসজিদের পাশে ‘স্পিড টাচ নেটওয়ার্ক অ্যান্ড টেকনোলজিতে’ এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন-হাবিবুর রহমান (২৬) ও সাজু আহমেদ (২৯)। হাবিবুরের বাঁ হাত এবং সাজুর ডান পায়ের হাঁটুর নিচে গুলি লেগেছে। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ইনস্পেকটর (তদন্ত) আব্দুল খালেক। তিনি বলেন, চাঁদা দাবিকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার কারণ চিহ্নিত করতে পুলিশ কাজ করছে। ইতোমধ্যেই ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি-সন্ধ্যা ৭টার দিকে মুখে মাস্ক ও মাথায় ক্যাপ পরে চার থেকে পাঁচজন যুবক প্রতিষ্ঠানটির ভেতরে প্রবেশ করে। তাদের একজন বলে, ‘টাকা দিলি না কেন?’ আরেকজন বলে, ‘এখানে চাঁদা না দিয়ে ব্যবসা করা যাবে না।’ এসব বলতে বলতেই গুলিবর্ষণ শুরু করে সন্ত্রাসীরা। গুলিতে দুজন গুরুতর আহত হন। ঘটনাস্থল ত্যাগ করার সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক তৈরি করে সন্ত্রাসীরা। পরে আহত দুজনকে হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেন হাতিরঝিল থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। অপরাধীদের চিহ্নিত করতে সংগ্রহ করেন আশপাশের সিসিটিভি ফুজেট। প্রতিষ্ঠানের নেটওয়ার্ক অপারেশন ইনচার্জ বন্দন কুমার সাহা জানান, ১৫ থেকে ২০ দিন আগে গুজা বাদশা ও জনি নামের দুজন মুঠোফোনে কল করে। তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে এলাকায় ব্যবসা করতে দেওয়া হবে না বলে জানায়। গুলিতে আহত হাবিবুরের গ্রামের বাড়ি চাঁদপুরের উত্তর মতলব উপজেলায়। আর সাজু আহমেদের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়। দু’জনই ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানটির কার্যালয়ে থাকেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

চাঁদা না দেওয়ায় রামপুরায় ইন্টারনেট অফিসে ঢুকে গুলি

চাঁদা না দেওয়ায় রামপুরায় ইন্টারনেট অফিসে ঢুকে গুলি

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অর্থনীতিতে ভারসাম্য রক্ষাই বড় চ্যালেঞ্জ

অর্থনীতিতে ভারসাম্য রক্ষাই বড় চ্যালেঞ্জ

নাগরিকদের তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

নাগরিকদের তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

হামের উপসর্গে এক দিনে ৮ মৃত্যু

হামের উপসর্গে এক দিনে ৮ মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম