Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

রিয়াদ টাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সৌদি আরবের সিভিল ডিফেন্স সংস্থার তথ্য অনুযায়ী, রিয়াদের আর্থিক এলাকায় একটি ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে অন্তত ১১ জন আহত হয়েছেন। বেসামরিক প্রতিরক্ষার এক মুখপাত্র জানান, আহতদের মধ্যে সৌদি আরবের দুজন, ভারতের দুজন, নেপালের তিনজন এবং মিশরের চার নাগরিক রয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি পরিষেবাগুলো তাৎক্ষণিকভাবে সাড়া দেয় এবং সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।

মঙ্গলবার এ হামলায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সামাজিকমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মঙ্গলবার ‘কিং আবদুল্লাহ ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট’-এ চালানো এ হামলাকে ‘কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেন। তিনি জানান, কর্তৃপক্ষ ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে।

এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে রিয়াদের আর্থিক এলাকায় এটি দ্বিতীয় হামলার ঘটনা। এর আগে রিয়াদে চালানো এক হামলায় ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড’ (পিআইএফ) টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়; এটি সৌদির সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর এবং দেশটির সবচেয়ে উঁচু আকাশচুম্বী ভবন। ওই হামলায় ভবনটির ‘বস্তুগত ক্ষয়ক্ষতি’ হয়েছিল। তিনজন প্রত্যক্ষদর্শী জানান, পিআইএফ আকাশচুম্বী ভবনটিকেই লক্ষ্যবস্তু করা হয়েছিল।

চতুর্থ একজন বার্তা সংস্থা এএফপিকে জানান, এলাকায় একটি গাড়িতে লাগানো লাউডস্পিকারের মাধ্যমে পথচারীদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছিল। রাজধানীর ওপর কোনো হুমকি রয়েছে কি না, তা নিয়ে সাম্প্রতিক অন্যান্য হামলার মতো এবার কোনো সতর্কবার্তা মোবাইল ফোনে পাঠানো হয়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

রিয়াদ টাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা

রিয়াদ টাওয়ারে ক্ষেপণাস্ত্র হামলা

ব্যাংকিং খাতে সমন্বিত সংস্কার ৪ বছরে

ব্যাংকিং খাতে সমন্বিত সংস্কার ৪ বছরে

ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ নেই: জুবায়ের

ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ নেই: জুবায়ের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম