Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

চারুকলায় ‘জয়নুল উৎসব-২০২০’ উদযাপিত

Advertisement

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২০, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘জয়নুল উৎসব-২০২০’ এর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে দিনব্যাপী এই উৎসব চলে।

এ উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিল্পাচার্যের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। অন্যদের মধ্যে চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া ও শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছেলে প্রকৌশলী ময়নুল আবেদিন উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে চারুকলা অনুষদের ওয়েব সাইটে শিল্পাচার্যের জীবন ও কর্মভিত্তিক আলোকচিত্র এবং শিল্পকর্মের ভার্চুয়াল প্রদর্শনীর আয়োজন করা হয়। এছাড়াও চারুকলা অনুষদের শিক্ষকরাসহ উপমহাদেশের বিশিষ্ট শিল্পীদের শিল্পকর্ম নিয়ে আর্ট কর্নারের সহযোগিতায় থ্রিডি প্রযুক্তিতে নির্মিত প্রদর্শনীর আয়োজন করা হয়।

ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান শিল্পাচার্যের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, শিল্পাচার্য চারুকলা শিক্ষার প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার জন্য ১৯৪৮ সালে ঢাকা আর্ট ইন্সটিটিউট প্রতিষ্ঠা করেন। এছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। এই জাদুঘর প্রতিষ্ঠার ফলে মানুষ সেগুলো দেখে দেশের শিল্প, সংস্কৃতি, মাটি, মানুষ ও প্রকৃতি সম্পর্কে জানতে পারে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি ডিজিএফআইয়ের দুই সদস্যসহ ৬ জন কারাগারে

ডিজিএফআইয়ের দুই সদস্যসহ ৬ জন কারাগারে

বুদ্ধকে অনুসরণ করলে মানুষ শুদ্ধ হবে: রিজভী

বুদ্ধকে অনুসরণ করলে মানুষ শুদ্ধ হবে: রিজভী

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড মন্ত্রণালয়ের কাছে তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

মন্ত্রণালয়ের কাছে তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

আ.লীগকে ফেরাতে ভারতের সঙ্গে আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম

আ.লীগকে ফেরাতে ভারতের সঙ্গে আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম