Logo
Logo
×
   

Advertisement

দ্বিতীয় সংস্করণ

২২ এপ্রিল ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

Advertisement

Icon

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ২২ এপ্রিল তিনদিনের সফরে বাংলাদেশে আসতে পারেন। বৃহস্পতিবার কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নেশন। শেখ হাসিনা সরকারের পতনের পর এটি হবে কোনো শীর্ষ পাকিস্তানি মন্ত্রীর প্রথম উচ্চ পর্যায়ের সফর। নাম প্রকাশে অনিচ্ছুক কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর এই সফর ২২ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত চলবে। তিন দিনের সফরে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন। এছাড়া বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও ইসহাক দারের বৈঠক হবে। ইসহাক দার বাংলাদেশের উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যদের সঙ্গেও বৈঠক করতে পারেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক নিয়ে আলোচনার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম