শিক্ষিকার বিদায় সংবর্ধনায় পূবাইলের স্বজনদের উপহার
রফিকুল ইসলাম
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুর মহানগরীর পূবাইল উচ্চ বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষিকা নাঈদা ইয়াসমিনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার দিয়েছে যুগান্তর স্বজন সমাবেশ পূবাইল শাখা।
৩ সেপ্টেম্বর বুধবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী পূবাইল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
দীর্ঘ প্রায় ১২ বছর ধরে পূবাইল উচ্চ বিদ্যালয়ে নিষ্ঠার সঙ্গে পাঠদান করেছেন শিক্ষিকা নাঈদা ইয়াসমিন। তার বিদায় উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীরা প্রিয় শিক্ষিকার সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। স্মৃতিচারণের এ পর্বে বিদ্যালয়জুড়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের পূবাইল শাখার সভাপতি শাহেদ সরকার রাকিব, সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা।
এ সময় যুগান্তর স্বজন সমাবেশের পূবাইল শাখার সভাপতি শাহেদ সরকার রাকিব ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘একজন শিক্ষক শুধু পাঠদান করেন না, তিনি একটি প্রজন্মকে গড়ে তোলার দায়িত্ব পালন করেন। নাঈদা ইয়াসমিন দীর্ঘ ১২ বছর ধরে পূবাইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞান ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যুগান্তর স্বজন সমাবেশ সবসময় শিক্ষা, শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণে পাশে থাকার চেষ্টা করে। তার আগামী দিনগুলো আরও সুন্দর ও সফল হোক এটাই আমাদের প্রত্যাশা।’
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী, শিক্ষকদের পাশাপাশি যুগান্তর স্বজন সমাবেশের পক্ষ থেকে বিদায়ী শিক্ষিকা নাঈদা ইয়াসমিনের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
সাধারণ সম্পাদক, স্বজন সমাবেশ, পূবাইল
