গৌরীপুরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ
মো. রইছ উদ্দিন
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে ‘সবুজ পৃথিবী রক্ষায় গাছের বিকল্প নেই, অক্সিজেন চাই-গাছ লাগাও’ স্লোগানে সম্প্রতি গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যুগান্তর প্রতিনিধি মো. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সার্ডের ম্যানেজার আব্দুল বাছেদ, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর দলিল লেখক সমিতির শফিকুল ইসলাম ভুট্টো, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, খবরের কাগজ ঈশ্বরগঞ্জ প্রতিনিধি ফয়সাল আহমেদ, ধনিয়াকান্দি ফাজিল মাদ্রাসার সহযোগী অধ্যাপক মো. মোশাররফ হোসেন সোহেল, গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, উপজেলা স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা, মো. ফিরোজ আহমেদ, লুৎফা রূপা, মহিলাবিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার রিপা, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, সহসাংস্কৃতিক সম্পাদক চায়না রানী সরকার, যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, স্বজন তাসাদদুল করিম, শামীম আনোয়ার, আফ্রিদি হাসান নীরব প্রমুখ। অনুষ্ঠানে স্বজনরা দুই শতাধিক গাছের চারা বিতরণ ও গৌরীপুর স্বজন সমাবেশের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২৩টি ফুলের চারা রোপণ করেন।
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
