Logo
Logo
×

Advertisement

স্বজন সমাবেশ

বেরাইদে স্বজন সমাবেশের বৃক্ষরোপণ কর্মসূচি

Icon

এমদাদ হোসেন ভূঁইয়া

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

‘সবার আগে বাংলাদেশ’-এই দর্শন ধারণ করে বর্তমান সরকার একটি সবুজ, জলবায়ু সহনশীল, পরিবেশবান্ধব ও টেকসই বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্য বাস্তবায়নে ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে বাস্তবায়ন করছে বৃক্ষরোপণ অভিযান-২০২৬। এর সঙ্গে একাত্মতা ঘোষণা করে যুগান্তর স্বজন সমাবেশ বেরাইদ শাখা ২৫ সেপ্টেম্বর ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ড-বেরাইদে ‘বৃক্ষরোপণ কর্মসূচি’র আয়োজন করেছে। বেরাইদ পুরোনো ঈদগাহ লাগোয়া নামাবাজার-চিনাদী সংযোগ সড়কের পাশে ‘কৃষ্ণচূড়া’র চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা গ্রন্থাগার সংগঠক এমদাদ হোসেন ভূঁইয়া। পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ী ও স্বজন সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। তারা হলেন বিপুল আহমেদ, কামাল হোসেন, শাহাদাৎ হোসেন, মোহাম্মদ মামুন, ফাহাদ ভূঁইয়া, মোশাররফ, আজহার ইসলাম সীমান্ত, আবদুল জুনায়েদ আবিদ, আলভী সুলতান, আবির আহাম্মেদ ও হাবিব মিয়া।

এ বছর ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা’ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে এমদাদ ভূঁইয়া বলেন, ‘মানবসৃষ্ট কর্মকাণ্ডের বিরূপ প্রভাবে বৈশ্বিক উষ্ণতা ক্রমশ বাড়ছে এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত বিশ্বব্যাপী প্রকৃতি ও মানুষের জীবনে গভীর প্রভাব ফেলছে। প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বৈশ্বিক উষ্ণতা রোধে বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য। বৃক্ষ বায়ুমণ্ডলীয় কার্বন শোষণ করে, অতিরিক্ত তাপমাত্রা হ্রাস এবং পরিবেশকে নির্মল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ বাস্তবতা বিবেচনায় সরকার আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে। এটি কেবল সরকারি কর্মসূচি নয়, বরং একটি জাতীয় আন্দোলন। শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক ও রেলপথের দুপাশ, বাঁধ, সরকারি বনভূমি, উপকূলীয় চরাঞ্চল, নগর এলাকা এবং বসতবাড়িসহ দেশের সর্বত্র বৃক্ষরোপণ ও পরিচর্যায় জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে। নগর বনায়নে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং বিনামূল্যে চারা বিতরণের উদ্যোগও অত্যন্ত প্রশংসনীয়। উন্নত জীবনের জন্য যেমন প্রয়োজন সমৃদ্ধ দেশ ও শক্তিশালী অর্থনীতি, তেমনি সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রয়োজন জীববৈচিত্র্যসমৃদ্ধ বন। সমৃদ্ধ অর্থনীতি ও সবুজ বন পরস্পর ওতপ্রোতভাবে সম্পর্কযুক্ত। এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের বৃক্ষাচ্ছাদন বৃদ্ধি পাবে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা সহজ এবং টেকসই উন্নয়নের ভিত্তি আরও সুদৃঢ় হবে।’

স্বজন সমাবেশের পৃষ্ঠপোষক বিপুল আহমেদ বলেন, ‘বৃক্ষ অক্সিজেন দেয়, আমরা তা গ্রহণ করে বেঁচে থাকি। আমরা কার্বন-ডাই-অক্সাইড (বিষাক্ত বাতাস) ত্যাগ করি। বৃক্ষ তা গ্রহণ করে পরিশোধন করে। কাজেই বৃক্ষ না থাকলে অক্সিজেন না পেয়ে মানুষ অস্তিত্ব হারাবে।’

স্বজন শুভানুধ্যায়ী ব্যাংকার শাহাদাৎ হোসেন বলেন, ‘কথায় বলে, দশের লাঠি একের বোঝা। ১৮ কোটি মানুষের দেশে ৫ বছরে ২৫ কোটি গাছের চারা লাগানো কোনো কঠিন বিষয় নয়। সদিচ্ছা থাকলে খুবই সহজ।’ বেরাইদ স্বজন সমাবেশের এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছে বেরাইদ গণপাঠাগার, বাংলাদেশ গ্রন্থসুহৃদ সমিতি ও এআরবি ফাউন্ডেশন।

প্রধান উপদেষ্টা, স্বজন সমাবেশ, বেরাইদ শাখা

Advertisement

Advertisement

আরও পড়ুন

বেরাইদে স্বজন সমাবেশের বৃক্ষরোপণ কর্মসূচি

বেরাইদে স্বজন সমাবেশের বৃক্ষরোপণ কর্মসূচি

গৌরীপুরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

গৌরীপুরে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

কটিয়াদীতে ফলদ ও বনজ গাছের চারা রোপণ

কটিয়াদীতে ফলদ ও বনজ গাছের চারা রোপণ

শিক্ষিকার বিদায় সংবর্ধনায় পূবাইলের স্বজনদের উপহার

শিক্ষিকার বিদায় সংবর্ধনায় পূবাইলের স্বজনদের উপহার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম