আবারও হার নিগারদের
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
অধিনায়ক নিগার সুলতানার দুর্দান্ত ৭৭ রানও বাংলাদেশকে হার থেকে বাঁচাতে পারেনি। রোববার এডিনবরায় উইমেনস টি ২০ ত্রিদেশীয় সিরিজে নেদারল্যান্ডসের কাছে আট রানে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে হিদার শিহারের ৫২ রানে ভর করে ১৬২ রান তোলে ডাচরা। জবাবে নিগারের ৫১ বলে ৭৭ রানের ইনিংস ছাড়া বাংলাদেশের আর কেউ ২৫ রান ছুঁতে পারেননি। ১৫৪ রানেই থামে নিগারদের ইনিংস। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হন হিদার। তিনটি উইকেটও নেন তিনি। এর আগে স্কটল্যান্ডের কাছেও আট উইকেটে হেরেছিল বাংলাদেশ। আগামীকাল আবারও স্কটল্যান্ডের মুখোমুখি হবে নিগাররা।
