Logo
Logo
×

Advertisement

খেলা

স্টাফদের কাছে পাওনা ৩৫ লাখ টাকা!

বাফুফের বেহাল আর্থিক শৃঙ্খলা

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কাজ হয়েছে। টাকাও খরচ হয়েছে। কিন্তু হিসাব মেলেনি সময়মতো। সেই অমিলে চাপে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) একাধিক স্টাফ। বিভিন্ন কাজের জন্য নেওয়া অগ্রিমের বিপরীতে বিল-ভাউচার জমা না পড়ায় স্টাফদের কাছে বাফুফের পাওনা ৩৫ লাখ ১৪ হাজার ২৭০ টাকা। যাদের কাছে অগ্রিমের পরিমাণ প্রায় এক লাখ টাকা, তাদের বেতন আটকে রাখা হয়েছে।

তালিকায় সবচেয়ে বেশি অগ্রিম নারী উইংয়ের এক্সিকিউটিভ তৌহিদের কাছে সাড়ে আট লাখ টাকা। এত বড় অঙ্কের অর্থের যথাযথ হিসাব জমা না পড়ায় তার বেতন আটকে রাখার সিদ্ধান্ত হয়েছে। মিডিয়া বিভাগের দুই এক্সিকিউটিভের কাছেও অগ্রিমের পরিমাণ ১০ লাখ টাকার বেশি। জাতীয় পুরুষ ও নারী দলের বিদেশ সফরের ব্যয় তাদের মাধ্যমে পরিচালিত হয়। তারা একাধিক সফরের হিসাব জমা দেননি। তাদেরও বেতন বন্ধ।

নতুন নিয়োগ পাওয়া প্রশাসনিক কর্মকর্তা আহসানুর রবিনের কাছে মে মাস পর্যন্ত অগ্রিম ছিল সাড়ে তিন লাখ টাকার বেশি। জুলাই পর্যন্ত তিনি হিসাব দিয়েছেন মাত্র চার হাজার টাকার। জাতীয় দল সংক্রান্ত দায়িত্বে থাকা এক্সিকিউটিভ মোস্তাকিমের কাছে জুলাই পর্যন্ত অসমন্বিত ব্যয় ছিল চার লাখ টাকার বেশি, পরে তা কিছুটা কমেছে। তালিকায় আছেন কোচ মাহবুবুর রহমানও। জুলাই পর্যন্ত তার কাছে প্রায় এক লাখ ৭০ হাজার টাকার হিসাব বাকি ছিল। কোচিং প্রোগ্রাম, টার্ফে ট্রায়াল ও প্রীতি ম্যাচের মতো নানা কার্যক্রম তার তত্ত্বাবধানে হয়।

তবে বাফুফেতে হিসাব মেটানোর উলটো ছবিও রয়েছে। গ্রাউন্ডসম্যান চান্দু প্রায় পৌনে চার লাখ টাকা খরচ করে তিন লাখ ৬২ হাজার টাকার বিল সময়মতো জমা দিয়েছেন। জাতীয় দলের টিম অ্যাটেনডেন্ট মহসিন সাড়ে ২৩ হাজার টাকার মধ্যে ২৩ হাজার টাকার বিল ও ৬০০ টাকা নগদে জমা দিয়েছেন।

হিসাব নেওয়ার দায়িত্ব অ্যাকাউন্টস বিভাগের। তদারকির দায়িত্ব সাধারণ সম্পাদকের। এক বছরের বেশি সময় ধরে তাগাদা দিয়েও অনেকের হিসাব না মেলায় এখন প্রশ্ন উঠছে বাফুফের আর্থিক শৃঙ্খলা নিয়ে। ফিফা-এএফসির অর্থে চলা প্রতিষ্ঠানে ‘কমপ্লায়েন্সের’ কথা বলা সহজ; কিন্তু অগ্রিমের ৩৫ লাখ টাকার হিসাব সময়মতো না মেলায় সেকথার বাস্তব প্রয়োগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এশিয়ান গেমস ক্রিকেট পদকশূন্য বাংলাদেশ ব্রোঞ্জও লাপাত্তা

পদকশূন্য বাংলাদেশ ব্রোঞ্জও লাপাত্তা

ব্যর্থতা, বিতর্ক এবং শাস্তির মুখে তিন ক্রিকেটার

ব্যর্থতা, বিতর্ক এবং শাস্তির মুখে তিন ক্রিকেটার

ভারতের জালে ব্রাজিলের চার গোল

ভারতের জালে ব্রাজিলের চার গোল

জাতীয় ক্রিকেট লিগ সেঞ্চুরি ও পাঁচ উইকেটবিহীন প্রথমদিন

সেঞ্চুরি ও পাঁচ উইকেটবিহীন প্রথমদিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম