Logo
Logo
×

Advertisement

খেলা

ম্যাচ শেষে দুই অধিনায়ক

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নয় উইকেটে হারা জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের প্রাপ্তি ছিল কিছু ব্যক্তিগত পারফরম্যান্স। বুধবার ইনিংস ব্যবধানে হারা সেঞ্চুরিয়ন টেস্টে মেলেনি সেই সান্ত্বনাও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানালেন, মাঠে পরিকল্পনার বাস্তবায়নে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তারা-

অনেক উন্নতি করতে হবে

নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশ অধিনায়ক

আমরা জানতাম এখানকার কন্ডিশন কঠিন হবে। বিশেষ করে প্রথম ইনিংসে আমাদের ব্যাটাররা একদমই মানিয়ে নিতে পারেনি। জোহানেসবার্গের হার কষ্টদায়ক ছিল। তবে এমনটা হতেই পারে। আমরা ভালো পরিকল্পনা নিয়ে নামলেও মাঠে এর প্রয়োগ ঠিকঠাক হয়নি। ইতিবাচক দিক বলতে তাওহিদ হৃদয়ের ব্যাটিং দারুণ ছিল। ক্যাচিং ও টপঅর্ডারে ইনিংসের শুরুটা ভালো করার জায়গায় আমাদের অনেক উন্নতি করতে হবে।

টস জেতা সৌভাগ্যের

আইডেন মার্করাম, দক্ষিণ আফ্রিকা অধিনায়ক

গত এক-দেড় বছর ধরে দলের বিভিন্ন খেলোয়াড় প্রয়োজনের সময় দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছে। জোহানেসবার্গে বাংলাদেশ আমাদের কঠিন পরীক্ষায় ফেলেছিল। সেজন্য তাদের কৃতিত্ব দিতেই হবে। এখানে টস জেতা আমাদের জন্য সৌভাগ্যের ছিল। এরপর বোলাররা বাকি কাজ দারুণভাবে সেরেছে। অ্যাকারম্যান যেভাবে নিজের সহজাত আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করেছে, তা সত্যিই প্রশংসনীয়। মুল্ডারকে দলে পাওয়া আশীর্বাদ। আমাদের মূল লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সেঞ্চুরিয়ন টেস্ট আড়াই দিনেই হেরে হোয়াইটওয়াশ

আড়াই দিনেই হেরে হোয়াইটওয়াশ

স্কোর কার্ড

স্কোর কার্ড

ম্যাচ শেষে দুই অধিনায়ক

ম্যাচ শেষে দুই অধিনায়ক

র‌্যাংকিংয়ে এক লাফে ১১১ ধাপ ওপরে হৃদয়

র‌্যাংকিংয়ে এক লাফে ১১১ ধাপ ওপরে হৃদয়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম