র্যাংকিংয়ে এক লাফে ১১১ ধাপ ওপরে হৃদয়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐতিহাসিক ডাবল সেঞ্চুরির সুবাদে ১১ নভেম্বর এক লাফে ১১৫ ধাপ এগিয়ে প্রথমবার টেস্ট ব্যাটারদের র্যাংকিংয়ে সেরা ১০০ জনের মধ্যে জায়গা করে নেন তাওহিদ হৃদয়। এরপর জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টেস্টে আরেকটি রেকর্ড গড়া শতকে র্যাংকিংয়ে আবারও বড় লাফ দিলেন বাংলাদেশের এই তরুণ ব্যাটার। বুধবার আইসিসি র্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে টেস্ট ব্যাটারদের তালিকায় ২৮ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা অবস্থান ৩৩ নম্বরে উঠে এসেছেন হৃদয়। কাল সেঞ্চুরিয়নে ইনিংস ব্যবধানে হারা দ্বিতীয় টেস্টেও দুই ইনিংস মিলিয়ে তার ৬০ রান বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ।
প্রথম টেস্টের আরেক সেঞ্চুরিয়ান লিটন দাস নয় ধাপ এগিয়ে উঠেছেন ২৪ নম্বরে। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তিনি এখন শীর্ষে। বোলারদের র্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা ২৯তম স্থানে আছেন হাসান মাহমুদ। বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদ (৫১) এগিয়েছেন এক ধাপ।
