Logo
Logo
×

Advertisement

খেলা

কাটছে দিন খেলাবিহীন, বৃষ্টি থামে না

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জাপানে এবারের এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেটে সবাইকে দর্শক বানিয়ে একাই খেলছে বৃষ্টি। নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ক্রিকেট ইভেন্টের চারটি কোয়ার্টার ফাইনালসহ টানা ছয়টি ম্যাচ ভেসে গেল বৃষ্টিতে। তাতে অবশ্য কোনো ক্ষতি হয়নি বাংলাদেশের। খেলা দূরে থাক, মাঠে না গিয়েই সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন লিটন দাসরা। মঙ্গলবার শেষ দুই কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হওয়ার কথা ছিল শ্রীলংকা ও নেপাল এবং বাংলাদেশ ও মালয়েশিয়ার। টানা বৃষ্টিতে খেলা শুরুর সম্ভাবনা না থাকায় কোনো দলকেই মাঠে যেতে হয়নি। আইসিসি টি ২০ র‌্যাংকিংয়ে যথাক্রমে নেপাল (১৪) ও মালয়েশিয়ার (২৫) চেয়ে এগিয়ে থাকায় সেমির টিকিট পায় শ্রীলংকা (৯) ও বাংলাদেশ (৮)। আগেরদিন একইভাবে শেষ চার নিশ্চিত করে ভারত (১) ও পাকিস্তান (৬) এবার ফাইনালে ওঠার লড়াই।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৬টায় প্রথম সেমিফাইনালে লড়বে বাংলাদেশ ও পাকিস্তান। একইদিন বেলা ১১টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলংকা। এ ম্যাচ দুটিও বৃষ্টিতে পরিত্যক্ত হলে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকায় ফাইনালে উঠবে ভারত ও পাকিস্তান। তবে আশার কথা হলো, আজ ও আগামীকাল নিশিনে বৃষ্টির সম্ভাবনা কম। কোরোগি পার্কের বেসবল মাঠে হচ্ছে ক্রিকেট ইভেন্টের খেলা। আবহাওয়ার পূর্বাভাস ভালো থাকায় সেমির আগেই মাঠ খেলার উপযোগী করে তোলার ব্যাপারে আশাবাদী স্থানীয় আয়োজকরা। গত এশিয়াডে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ।

এশিয়ান গেমস ক্রিকেট

১ অক্টোবর, বৃহস্পতিবার

প্রথম সেমিফাইনাল

বাংলাদেশ ও পাকিস্তান (সকাল ৬টা)

দ্বিতীয় সেমিফাইনাল

ভারত ও শ্রীলংকা (সকাল ১০টা ৩০)

Advertisement

Advertisement

আরও পড়ুন

কাটছে দিন খেলাবিহীন, বৃষ্টি থামে না

কাটছে দিন খেলাবিহীন, বৃষ্টি থামে না

অস্ট্রেলিয়া সফর ছয় গোলের থ্রিলারে ব্রাজিলের চার

ছয় গোলের থ্রিলারে ব্রাজিলের চার

ফারহানকে নিয়ে গুঞ্জন এবং ডুলির কথা

ফারহানকে নিয়ে গুঞ্জন এবং ডুলির কথা

নিয়মরক্ষার ম্যাচের আগে বাংলাদেশ

নিয়মরক্ষার ম্যাচের আগে বাংলাদেশ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম