Logo
Logo
×

Advertisement

খেলা

একটি যুগের অবসান

Advertisement

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেললেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবল থেকে মহানায়কের অবসরে আবেগে ভাসছে ফুটবলবিশ্ব। মেসির বিদায় নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন বর্তমান ও সাবেক তারকারা। এখানে তাদের কথা

আনহেল দি মারিয়া

আজ মাঠে বসে খেলা দেখাটা আমার জন্য সবচেয়ে কঠিন ছিল। লিও, তুমি শুধু আমাদের অধিনায়ক ছিলে না, তুমি একটি পুরো প্রজন্মকে স্বপ্ন দেখতে শিখিয়েছ। আর্জেন্টিনা ফুটবলের একটি যুগের অবসান হলো; কিন্তু তোমার তৈরি করা সোনালি পথ চিরকাল থেকে যাবে।

রোনালদিনহো

আন্তর্জাতিক ক্যারিয়ারের এমন চমৎকার সমাপ্তিতে তোমাকে অভিনন্দন। তোমার গল্পের অংশ হতে পারাটা ছিল আমার জন্য দারুণ আনন্দের। তোমার নাম আর্জেন্টিনা ও পুরো বিশ্বের ইতিহাসে চিরদিনের জন্য খোদাই হয়ে গেছে।

সের্হিও আগুয়েরো

বন্ধু, আর্জেন্টিনার জার্সিতে তোমার বিদায় আমাদের সবার চোখ ভিজিয়ে দিয়েছে। তুমি যেভাবে চেয়েছিলে, ঠিক সেভাবেই দেশের মানুষের সামনে মাথা উঁচু করে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালে। তোমার ১০ নম্বর জার্সি আর কখনো কারও গায়ে মানাবে না।

নেইমার

ফুটবলের জন্য তুমি যা করেছ, তার জন্য শুধু আর্জেন্টিনা নয়, পুরো বিশ্ব তোমার কাছে কৃতজ্ঞ। আমাকে ফুটবলকে আরও বেশি ভালোবাসতে শেখানোর জন্য ধন্যবাদ, লিও। তোমার বিপক্ষে খেলাটা সম্মানের ছিল। তারচেয়েও বেশি ছিল তোমার পাশে থেকে ইতিহাস গড়তে পারা।

এমিলিয়ানো মার্তিনেজ

সব সময় বলতাম, মেসির জন্য আমরা মাঠে জীবন দিতে পারি। আজ যখন তিনি শেষবারের মতো মাঠ থেকে বের হয়ে যাচ্ছিলেন, আমার মনে হচ্ছিল বুকের একটি অংশ ছিঁড়ে যাচ্ছে। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে তার চেয়ে বড় অবদান আর কারও নেই।

নিকো পাজ

ছোটবেলা থেকে যার খেলা দেখে বড় হয়েছি, তার বিদায়ি ম্যাচে মাঠে থাকা এবং গোল করতে পারা আমার জন্য স্বপ্নের মতো। লিও আমাদের শিখিয়েছেন কীভাবে দেশের জন্য লড়তে হয়।

লিওনেল স্কালোনি

আমি কখনো ভাবিনি যে, ইতিহাসের সেরা ফুটবলারের কোচ হতে পারব। আমরা তার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। চোখ ভিজে যাচ্ছে। আর্জেন্টিনার জার্সিতে তাকে আর দেখতে না পাওয়াটা ভীষণ কষ্টের।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মেসির বিদায়ি বক্তব্য ‘সারা জীবন আর্জেন্টিনার হয়েই খেলতে চাইতাম’

‘সারা জীবন আর্জেন্টিনার হয়েই খেলতে চাইতাম’

কিংবদন্তির কখনো বিদায় হয় না

কিংবদন্তির কখনো বিদায় হয় না

‘মেসিকে ছাড়া অসমাপ্ত ফুটবল’

‘মেসিকে ছাড়া অসমাপ্ত ফুটবল’

একটি যুগের অবসান

একটি যুগের অবসান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম