Logo
Logo
×

Advertisement

খেলা

‘মেসিকে ছাড়া অসমাপ্ত ফুটবল’

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আকাশি নীল-সাদা জার্সিতে লিওনেল মেসির অধ্যায় শেষ। তার বিদায়ে আবেগে ভাসছে ফুটবলবিশ্ব। আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ পথচলা, অসংখ্য সাফল্য ও অনন্য কীর্তি স্মরণ করেছেন সাবেক ও বর্তমান অনেক তারকা ক্রিকেটার। কেউ মেসিকে আখ্যা দিয়েছেন ফুটবলের সর্বকালের সেরা হিসাবে, কেউবা বলেছেন-তার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। মেসির বিদায় নিয়ে তারকাদের আবেগঘন প্রতিক্রিয়াগুলো তুলে ধরা হলো-

রকিবুল হাসান

সাবেক অধিনায়ক

লিওনেল মেসির বিদায় মানে একটি যুগের অবসান। মেসি মাঠে শুধু ফুটবল খেলেনি, আমাদের স্বপ্ন দেখিয়েছে। অসম্ভবকে সম্ভব করার সাহস জুগিয়েছে। আকাশি নীল-সাদা জার্সিতে তার প্রতিটি মুহূর্ত হয়ে থাকবে অমলিন স্মৃতি। তিনি জাতীয় দলের জার্সি তুলে রাখলেন কিন্তু ফুটবল যতদিন থাকবে, ততদিন তার নাম উচ্চারিত হবে ভালোবাসা, বিস্ময় আর শ্রদ্ধায়। তার বাঁ পায়ের জাদু, হাসি ও সংগ্রামের গল্প প্রজন্ম থেকে প্রজন্মে অনুপ্রেরণা হয়ে থাকবে।

হাসিবুল হোসেন শান্ত

সাবেক ক্রিকেটার ও বর্তমান নির্বাচক

আমি ব্রাজিলের সমর্থক। তবু মেসিকে পছন্দ না করে উপায় নেই। তার মতো ফুটবলার আবার কবে আসবে, কেউ বলতে পারবে না। সে অন্য জগতের। আন্তর্জাতিক ফুটবল থেকে তার বিদায়ে পুরো ক্রীড়াদুনিয়া বিষণ্ন। জাতীয় দলের জার্সিতে তার বাঁ-পায়ের জাদু আর দেখা যাবে না। এটাই জীবন। একটা সময় শেষ বলতেই হবে।

তাসকিন আহমেদ

জাতীয় দলের পেসার

আমি ব্রাজিলের ভক্ত। কিন্তু মেসি তো মেসিই। ফুটবল বিশ্বকে এত আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ, লিও মেসি। প্রতিটি স্মৃতির জন্য ধন্যবাদ প্রাপ্য লিওর।

নুরুল হাসান সোহান

জাতীয় দলের ক্রিকেটার

আমি মেসির ভক্ত। তার বিদায়ে কষ্ট পাচ্ছি। ছোটবেলায় দিয়েগো ম্যারাডোনার অনেক গল্প শুনতাম। এরপর যখন মেসির খেলা দেখলাম, আর্জেন্টিনাকে সমর্থন না করে আর পারলম না। অবিশ্বাস্য একটি ক্যারিয়ারের সমাপ্তি টানলেন তিনি।

রুমানা আহমেদ

সাবেক নারী দলের অধিনায়ক

আমি আর্জেন্টিনার সমর্থক নই। তবু ফুটবল দেখি মেসির জন্য। তার খেলা, ব্যক্তিত্ব ভালো লাগে। মেসি বিদায় নিলেন, ভাবাই যায় না। তাকে ছাড়া ফুটবল অসমাপ্ত। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ। মেসিকে, একজন সত্যিকারের কিংবদন্তিকে যেভাবে বিদায় জানিয়েছে-এমন বিদায় আর দেখা যায়নি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মেসির বিদায়ি বক্তব্য ‘সারা জীবন আর্জেন্টিনার হয়েই খেলতে চাইতাম’

‘সারা জীবন আর্জেন্টিনার হয়েই খেলতে চাইতাম’

কিংবদন্তির কখনো বিদায় হয় না

কিংবদন্তির কখনো বিদায় হয় না

‘মেসিকে ছাড়া অসমাপ্ত ফুটবল’

‘মেসিকে ছাড়া অসমাপ্ত ফুটবল’

একটি যুগের অবসান

একটি যুগের অবসান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম