Logo
Logo
×

Advertisement

খেলা

মেয়েদের নাটকীয় জয়

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

শেষ বাঁশির অপেক্ষায় তখন উজবেকিস্তান। ৯০ মিনিটের লড়াই শেষে স্কোরলাইন ১-১। মনে হচ্ছিল, স্বাগতিকদের মাঠ থেকে এক পয়েন্ট নিয়েই ফিরবে বাংলাদেশ। কিন্তু যোগ করা সময়ের ছয় মিনিটে রুনা আক্তারের গোল। উজবেকিস্তানের মাটিতে বাংলাদেশের মেয়েদের ২-১ গোলের নাটকীয় জয়। এএফসি অনূর্ধ্ব-১৭ নারী বাছাইয়ে দারুণ সূচনা করল বাংলাদেশ। তিন মিনিটেই পূর্ণিমা মারমার ক্রস থেকে আলমিনা গোল করে এগিয়ে দেন দলকে। ১৭ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরায় স্বাগতিক উজবেকিস্তান।

৯০ মিনিট শেষে স্কোরলাইন ছিল ১-১। মনে হচ্ছিল ড্র হতে চলেছে ম্যাচ। কিন্তু ফুটবলের গল্প শেষ বাঁশি পর্যন্ত শেষ হয় না। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে মাঝমাঠ থেকে বাড়ানো বলে বক্সে ঢুকে শট নেন রুনা আক্তার। বাংলাদেশ পায় জয়সূচক গোল। এই হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে উজবেকিস্তান। অনূর্ধ্ব-১৭ নারী বাছাইয়ে ‘এইচ’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ ফিলিপাইন। গ্রুপের প্রথম ম্যাচে ফিলিপাইনের কাছে ৪-০ গোলে হেরেছিল উজবেকিস্তান।

বাংলাদেশের সামনে এখন একটাই সমীকরণ, ফিলিপাইনকে হারাতেই হবে। রোববার দুই দলের লড়াই। ম্যাচ ড্র হলে দুই দলের পয়েন্ট হবে সমান চার। তখন গোল ব্যবধানে এগিয়ে থাকায় পরের পর্বে যাবে ফিলিপাইন। তাই মূলপর্বের টিকিট পেতে বাংলাদেশের মেয়েদের সামনে জয়ই একমাত্র পথ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আবুধাবি টেস্ট চার রানে তিন উইকেট

চার রানে তিন উইকেট

নিগারদের শুরু হতাশার হারে

নিগারদের শুরু হতাশার হারে

খাজার আত্মজীবনী ‘সাবর’

খাজার আত্মজীবনী ‘সাবর’

বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত

বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম