নিগারদের শুরু হতাশার হারে
Advertisement
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সাতে নেমে রিতু মনি যদি ৬৩ বলে ৪৫ রান না করতেন, তাহলে বাংলাদেশ নারী দলের ইনিংস আরও সংকুচিত হতো। টস হেরে প্রথমে ব্যাট করা বাংলাদেশের ১৬৬ রানের পুঁজি যে অস্ট্রেলিয়া নারী দলের কাছে নস্যি, সেটি তারা বুঝিয়ে দিল সাত উইকেট ও ১৪৬ বল হাতে রেখে ম্যাচ জিতে। অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ নারী দলের প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ শুরু হলো নিদারুণ হতাশার মধ্য দিয়ে। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে শুক্রবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওডিআইতে অ্যানাবেল সাদারল্যান্ড পার্থক্য গড়ে দেন ৩০ রানে চার উইকেট নিয়ে। ম্যাচসেরা তিনিই। ওপেনার ফোয়েবে লিচফিল্ডের ৫৭ বলে ৭৭ রানে অস্ট্রেলিয়া ২৪.২ ওভার বাকি থাকতে তিন উইকেট হারিয়ে সিরিজে ১-০তে এগিয়ে যায়। এই ভেন্যুতে ওডিআইতে অস্ট্রেলিয়া নারী দলের এটি ২২তম জয়।
প্রথম ১৫ ওভারে মাত্র ৩৫ রান তোলে বাংলাদেশ। ওপেনার শারমিন সুলতানাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে তৃতীয় অসি নারী হিসাবে ওডিআইতে ১৫০তম উইকেট শিকার করেন মেগান শুট। প্রথম পাওয়ারপ্লেতে তিন উইকেট হারানো বাংলাদেশ ৪৮ রানে চার উইকেট হারালে, অধিনায়ক নিগার সুলতানা খোলসে ঢুকে যান। ৮৩ বল খেলে ২৯ রানে আউট হওয়া নিগার ম্যাচ শেষে বলেছেন, ‘নতুন বলে আরও সতর্ক হয়ে ব্যাট করতে হবে।’ ১১ ও ১৪ অক্টোবর সিরিজের শেষ দুটি ম্যাচ একই ভেন্যুতে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ নারী ১৬৬/১০, ৪৯.৪ ওভারে
(শারমিন আখতার ২৪, নিগার সুলতানা ২৯, স্বর্ণা আক্তার ২১, রিতু মনি ৪৫, নাহিদা আক্তার ১৯*। অ্যানাবেল সাদারল্যান্ড ৪/৩০)।
অস্ট্রেলিয়া নারী ১৬৮/৩, ২৫.৪ ওভারে
(ফোয়েবে লিচফিল্ড ৭৭, এলিস পেরি ২৬*, অ্যানাবেল
সাদারল্যান্ড ২৫*। হাবিবা ইসলাম ২/৩৬)।
ফল : অস্ট্রেলিয়া নারী দল ৭ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : অ্যানাবেল সাদারল্যান্ড।
