আবুধাবি টেস্ট
চার রানে তিন উইকেট
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শুরুটা হলো ভালো। প্রথম সেশনে মাত্র এক উইকেট। পরের দুই সেশনে গল্পটা বদলে গেল। দ্বিতীয় সেশনে চার এবং শেষ সেশনে তিন উইকেট। দিনশেষে ৩১৭/৮। মরুর বুকে একমাত্র টেস্টের প্রথমদিন বাংলাদেশের হয়েও হলো না। মোমেন্টাম ধরে রাখা গেল না। আফগানিস্তা নিজেদের ফিরে পেতে চেষ্টার কোনো ত্রুটি করেনি। তাতে সফলও তারা।
নিরপেক্ষ ভেন্যুতে এই প্রথম টেস্ট ম্যাচ খেলছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুক্রবার টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ১২৪ রান তোলেন তানজিদ হাসান ও সাদমান ইসলাম। বাংলাদেশের প্রথম ইনিংসে তিনটি হাফ সেঞ্চুরির দুটি আসে দুই ওপেনারের ব্যাট থেকে। এর মধ্যে তানজিদ আফসোস করতে পারেন ১৭ রানের জন্য। ওই রান হলে সেঞ্চুরি হতো তার। ৭১ বলে ৮৩ রান। বোঝাই যায়, ওয়ানডের মেজাজে টেস্টে ব্যাটিং করেছেন তিনি। সাদমান অবশ্য টেস্টসুলভ ব্যাটিংই করেছেন ১১১ বলে ৬৭ রান। অপর ফিফটি লিটন দাসের (৫৩)।
দিনের দ্বিতীয় সেশনে মাত্র চার রানে তিন উইকেট হারানো বাংলাদেশের ইনিংসে ধস নেমেছিল। মেহেদী হাসান মিরাজকে (২৪) সঙ্গে নিয়ে ৬২ রানের জুটি গড়েন নিজেকে ফিরে পাওয়া লিটন। আফগান বোলারদের মধ্যে মোহাম্মদ সালিম (৩/৭০), ইয়ামিন আহমাদজাই (২/৬২) ও ইসমাত আলম (২/২০) সাত উইকেট ভাগ করে নেন। দিন শেষে হাসান ১১ ও তাইজুল ইসলাম চার রানে অপরাজিত।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ প্রায় এক বছর পর শতরানের উদ্বোধনী জুটি পায়। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ৭১ বলে আট চার ও চার ছক্কায় ৮৩ রান করেন তানজিদ। তার বিদায়ে জুটি ভাঙে ১২৪ রানে। আরেক প্রান্তে ধৈর্য ধরে ব্যাটিং করেন সাদমান। ১১১ বলে সাত চারে ৬৭ রান করে মোহাম্মদ সালিমের শিকার হন তিনি। শুরুতে পাঁচ রানে জীবন পেয়ে তিনি ক্যারিয়ারের নবম ফিফটি তুলে নেন। দ্বিতীয় উইকেটে সাদমান ও মুমিনুল হক যোগ করেন ৬০ রান। ৭০ বলে ৩৯ রান করা মুমিনুলকে ফিরিয়ে দেন ইয়ামিন আহমাদজাই। এরপর ২৯ রান করা নাজমুলকে ফেরান কাইস আহমেদ। দ্রুত ফিরে যান মুশফিকুর রহিমও। ২২১ রানে তৃতীয় উইকেট হারানোর পর চার রানের মধ্যে আরও দুটি উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় সেশনে এই ধসই ম্যাচে ফেরার সুযোগ করে দেয় আফগানিস্তানকে।
বিপর্যয় সামাল দেন লিটন ও মিরাজ। ষষ্ঠ উইকেটে ৬২ রান যোগ করেন তারা। মিরাজকে ২৪ রানে থামিয়ে জুটি ভাঙেন ইসমত আলম। লিটনের জন্য দিনটি ছিল তাৎপর্যপূর্ণ। অস্ট্রেলিয়ায় নিজের সবশেষ তিন টেস্ট ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর রানে ফেরেন তিনি। ৮৯ বলে চার চারে ৫৩ রান করে লিটন ফেরেন মোহাম্মদ সালিমের বলে। দুই রান করা হাসান মাহমুদকে বোল্ড করে নিজের তৃতীয় উইকেট তুলে নেন সালিম।
দিনের শেষ ১০ ওভারে মাত্র ২৪ রান তুলতে পেরেছে বাংলাদেশ, হারিয়েছে দুই উইকেট। আজ দ্বিতীয়দিনে নাঈম ও তাইজুলের ওপর নির্ভর করবে বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ কতটা বাড়ে। সকালে উইকেট দেখে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছিলেন, ‘দ্বিতীয় ইনিংসে এই উইকেটে ব্যাটিং করা কঠিন হবে।’
স্কোর কার্ড
বাংলাদেশ প্রথম ইনিংস
রান বল ৪ ৬
সাদমান ক জিয়া ব সালিম ৬৭ ১১১ ৭ ০
তানজিদ ক ইকরাম ব ইসমাত ৮৩ ৭১ ৮ ৪
মুমিনুল ক রহমত ব আহমদজাই ৩৯ ৭০ ৪ ০
নাজমুল ক মালিক ব কাইস ২৯ ৪২ ১ ২
মুশফিকুর ব আহমদজাই ০ ৭ ০ ০
লিটন ক আহমদজাই ব সালিম ৫৩ ৮৯ ৪ ০
মিরাজ ব ইসমাত ২৪ ৬৭ ১ ০
নাঈম ব্যাটিং ১১ ৩৩ ১ ০
হাসান ব সালিম ২ ৫ ০ ০
তাইজুল ব্যাটিং ৪ ১০ ০ ০
অতিরিক্ত ৫
মোট (৮ উইকেটে, ৮৪ ওভারে) ৩১৭
উইকেট পতন : ১/১২৪, ২/১৮৪, ৩/২২১, ৪/২২৩, ৫/২২৫, ৬/২৮৭, ৭/৩০৩, ৮/৩০৫।
বোলিং : ইয়ামিন আহমদজাই ১৬-৩-৬২-২, মোহাম্মদ সালিম ১৯-১-৭০-৩, হাশমতউল্লাহ শহীদি ৩-০-২৪-০, ইসমাত আলম ১২.৪-৫-২০-২, জিয়া-উর-রেহমান আকবর ১৯-১-৭৭-০, কাইস আহমেদ ১৪.২-১-৬০-১।
