খাজার আত্মজীবনী ‘সাবর’
Advertisement
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
‘সাবর’ অর্থ ধৈর্য। ক্রিকেটের মতো জীবনেও অশান্ত-অস্থির সময়ের নদী বহুবার পেরোতে হয়েছে উসমান খাজাকে। তাই আত্মজীবনী লেখার জন্য এই শিরোনাম বেছে নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট ক্রিকেটার। আগামী ১০ নভেম্বর ‘সাবর’ বাজারে আসার কথা। ৪৪৮ পৃষ্ঠার বইয়ে অস্ট্রেলীয় ক্রিকেট লিজেন্ড খাজার মানসিক দৃঢ়তা, তার আত্মপরিচয় ও সাহসিকতার কাহিনী উঠে এসেছে। অস্ট্রেলিয়া ক্রিকেটমহল খাজার আত্মজীবনী নিয়ে চিন্তিত। ধারণা করা হচ্ছে, বইয়ে ২০১৮ সালে বল টেম্পারিং কেলেঙ্কারির সঙ্গে অস্ট্রেলিয়া দলের সংশ্লিষ্টতার ঘটনার উল্লেখ থাকতে পারে।
অস্ট্রেলিয়া টেস্ট দলে প্রথম মুসলিম প্রতিনিধি উসমান খাজা জন্মসূত্রে পাকিস্তানি। তার জন্ম ইসলামাবাদে। বেড়ে উঠেছেন দক্ষিণ-পশ্চিম সিডনিতে। ২০১১ সালের জানুয়ারিতে প্রথম মুসলিম ক্রিকেটার হিসাবে ইতিহাস গড়েন তিনি। তার মাথায় ওঠে ব্যাগি গ্রিন টুপি।
এরপর ঘটনাবহুল ক্যারিয়ারে আটবার বাদ পড়েছেন। লড়াই করে আবার ফিরেছেন অস্ট্রেলিয়া দলে। ৮৮ টেস্ট ম্যাচে ১৬টি সেঞ্চুরিসহ ৬,২২৯ রান করা ৩৯ বছর বয়সি বাঁ-হাতি ব্যাটার খাজা অস্ট্রেলিয়ার হয়ে এ বছর জানুয়ারিতে শেষ টেস্ট খেলেন ইংল্যান্ডের বিপক্ষে। এছাড়া তিনি ৪০ ওডিআইতে ১,৫৫৪ ও নয়টি টি ২০-তে ২৪১ রান করেন।
