Logo
Logo
×

Advertisement

খেলা

মোহামেডান মুন্সীগঞ্জে ময়মনসিংহে আবাহনী

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ঘরের মাঠ বদলাচ্ছে দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাবের। বাংলাদেশ ফুটবল লিগের মাঝপথে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম ছাড়তে হচ্ছে আবাহনী ও মোহামেডানকে। ২০২৬-২৭ মৌসুমের শুরু থেকে নানা জটিলতায় থাকা ঘরোয়া ফুটবলে এবার হোম ভেন্যু বদল হচ্ছে। এ মৌসুমে মোহামেডান ও আবাহনী দুই দলেরই হোম ভেন্যু ছিল কুমিল্লার স্টেডিয়াম। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) লিগ আয়োজনের জন্য এই মাঠ বুঝে পেলেও স্থানীয় ক্রীড়া প্রশাসন সেখানে অন্য খেলাধুলার আয়োজন করতে চায়। ফলে কুমিল্লায় লিগ চালিয়ে যাওয়া নিয়ে তৈরি হয়েছে সংকট। শেষ পর্যন্ত বিকল্প ভেন্যুর পথে হাঁটতে হচ্ছে দুই ক্লাবকে।

আবাহনীর ফুটবল কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিষ রায় চৌধুরী বলেন, ‘কুমিল্লা আমাদের ও মোহামেডানের ভেন্যু ছিল। সেখানে স্থানীয় অন্য প্রতিযোগিতা রয়েছে। বাফুফে আমাদের যে বিকল্পগুলো দিয়েছে, এরমধ্যে ময়মনসিংহ পছন্দ হয়েছে। ময়মনসিংহের মাঠ ভালো। আমাদের কোচেরও চাওয়া ময়মনসিংহ। আমরা লিগের পরবর্তী ম্যাচগুলো ময়মনসিংহে খেলব।’ আবাহনীর এই রাউন্ডে কোনো ম্যাচ নেই। কিন্তু ভেন্যু সংকটের আঁচ সবার আগে লাগল মোহামেডানের গায়ে। আজ আরামবাগের বিপক্ষে তাদের ম্যাচ হওয়ার কথা ছিল কুমিল্লায়। শেষ মুহূর্তে সেটি একদিন পিছিয়ে শনিবার করা হয়েছে। ভেন্যু বদলে হয়েছে মুন্সীগঞ্জ।

মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক (ক্রীড়া) মোস্তাকুর রহমান বলেন, ‘কুমিল্লা আমাদের হোম ভেনু্যু ছিল। সেখানে খেলা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। আপাতত মুন্সীগঞ্জেই আরামবাগের বিপক্ষে ম্যাচটি খেলব। পরবর্তী ম্যাচগুলোর জন্যও মুন্সীগঞ্জকে বিবেচনা করা হচ্ছে। তবে স্থায়ী হোম ভেন্যু নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’ মোহামেডানের পরবর্তী হোম ম্যাচগুলোও মুন্সীগঞ্জে হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত একটি ভেন্যুতে দুটি দলের হোম ম্যাচ দেখা গেলেও মুন্সীগঞ্জে মোহামেডান খেললে একই মাঠে তিনটি দলের হোম ম্যাচ হওয়ার পরিস্থিতি তৈরি হবে।

লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী বলেন, ‘কুমিল্লায় সমস্যা তৈরি হয়েছে। মোহামেডানও কুমিল্লায় যেতে এখন আগ্রহী নয়। অন্য ভেন্যু খুঁজতে হয়েছে। মোহামেডানের পছন্দের তালিকায় মুন্সীগঞ্জ এগিয়ে। শনিবারের ম্যাচ এবং পরবর্তী হোম ম্যাচগুলো সেখানেই হওয়ার ব্যাপারে আলোচনা চলছে।’ ভেন্যু বদলের সঙ্গে পরিবর্তন হবে ফিকশ্চারেও। কারণ ফ্লাডলাইট সুবিধা না থাকায় একই দিনে একটি মাঠে দুটি ম্যাচ আয়োজন করা সম্ভব নয়। লিগ কমিটি শিগগিরই অংশগ্রহণকারী সব ক্লাবকে নতুন ভেন্যু ও সংশোধিত ফিকশ্চার জানাবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আবুধাবি টেস্ট চার রানে তিন উইকেট

চার রানে তিন উইকেট

নিগারদের শুরু হতাশার হারে

নিগারদের শুরু হতাশার হারে

খাজার আত্মজীবনী ‘সাবর’

খাজার আত্মজীবনী ‘সাবর’

বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত

বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম