Logo
Logo
×

Advertisement

খেলা

বাংলাদেশ নারী দলের অস্ট্রেলিয়া-পরীক্ষা

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ডারউইনে অস্ট্রেলিয়া-জয় করে এসেছেন নাজমুল হোসেন শান্তরা। ব্রিসবেনে নিগার সুলতানারা কী করবেন। ফরম্যাট যদিও আলাদা। নাজমুলরা বাজিমাত করেছিলেন লাল বলের ক্রিকেটে। নিগারদের লড়াই সাদা বলের ক্রিকেটে। অস্ট্রেলিয়ার মাটিতে এই প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ নারী দল। তিন ম্যাচ সিরিজের প্রথমটি আজ ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৯টা ৫০ মিনিটে।

অস্ট্রেলিয়া নারী ক্রিকেটে ওয়ানডে ও টি ২০ দুই সংস্করণেই বিশ্ব র‌্যাংকিংয়ের শীর্ষে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ইতিবাচক মনোভাব নিয়ে নিগারদের মাঠে নামার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ নারী দলের নতুন প্রধান কোচ ডেভিড হেম্প। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় হেম্প বলেন, ‘আমরা বিশ্বের সেরা নারী দলের বিপক্ষে খেলছি।’ ওরা বিশ্বের এক নম্বর দল। মানসিকভাবে ওদের মোকাবিলা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে প্রায় এক বছর আগে সবশেষ দেখায় বাংলাদেশ নারী দল হেরেছিল ১০ উইকেটে। সিরিজের শেষ দুটি ওয়ানডেও একই ভেন্যুতে ১১ ও ১৪ অক্টোবর।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আবুধাবি টেস্ট চার রানে তিন উইকেট

চার রানে তিন উইকেট

নিগারদের শুরু হতাশার হারে

নিগারদের শুরু হতাশার হারে

খাজার আত্মজীবনী ‘সাবর’

খাজার আত্মজীবনী ‘সাবর’

বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত

বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম