Logo
Logo
×

Advertisement

খেলা

নাইট ক্লাবের ঘটনা তদন্তে বাফুফে সভাপতি

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নাইট ক্লাবের ঘটনা তদন্তে বাফুফে সভাপতি

Advertisement

বাংলাদেশ জাতীয় দলের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানার নাইট ক্লাবে যাওয়ার ঘটনা তদন্ত করবেন খোদ বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। সোমবার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায় তার ওপর এই দায়িত্ব বর্তেছে। তাবিথ জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান। এছাড়া ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে নয় গোল হজমের বিষয়েও আলোচনা হয়েছে সভায়।

ফর্টিস ডাউনটাউনে জাতীয় দল কমিটির সভা শেষে বাফুফে সভাপতি সাংবাদিকদের বলেন, ‘কিছু ফুটবলারের নামে অভিযোগ এসেছে। ফেসবুকেও ছবি এসেছে। এই ইস্যু আমি ইনভেস্টিগেট করব। ফুটবলারদের সঙ্গে আমি বসব। পরবর্তী পদক্ষেপ কী নেওয়া যায়, কমিটিকে তা সুপারিশ করব।’

আসিয়ান কাপে বাংলাদেশ প্রত্যাশিত ফুটবল খেলতে পারেনি। ফুটবলার, কোচিং স্টাফ, ফেডারেশন স্টাফ সবাইকে জবাবদিহির আওতায় আনার বিষয়ে ফেডারেশন সভাপতি বলেন, ‘আমরা আসিয়ান কাপ নিয়ে প্রতিটি বিভাগকে জবাবদিহির আওতায় এনেছি। আমি নিজেও কমিটির কাছে দায়বদ্ধ।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

আবুধাবি টেস্ট মরুর বুকে জয়ের সুবাস

মরুর বুকে জয়ের সুবাস

৯ হাজারি লিটন

৯ হাজারি লিটন

নাইট ক্লাবের ঘটনা তদন্তে বাফুফে সভাপতি

নাইট ক্লাবের ঘটনা তদন্তে বাফুফে সভাপতি

স্কোর কার্ড

স্কোর কার্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম