Logo
Logo
×

Advertisement

খেলা

৯ হাজারি লিটন

Advertisement

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

৯ হাজারি লিটন

Advertisement

বাংলাদেশের পঞ্চম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক ক্রিকেটে (তিন ফরম্যাটে) নয় হাজার রানের মাইলফলক পেরিয়েছেন লিটন দাস। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টের চতুর্থদিন সেঞ্চুরি (১০২) করার পথে এই কৃতিত্ব অর্জন করেন বাংলাদেশি উইকেটকিপার-ব্যাটার। এর আগে তিন সংস্করণ মিলিয়ে তার রান ছিল ৮,৯২৯। লিটনের এটি সপ্তম টেস্ট সেঞ্চুরি। তিনি আউট হওয়ার পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৪৭৮ রানের লিড নিয়ে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন সাত উইকেটে ৩৭২ রানে। লিটনের আগে বাংলাদেশের মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ আন্তর্জাতিক ক্রিকেটে (টেস্ট, ওডিআই ও টি ২০) নয় হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে (টেস্ট, ওডিআই ও টি ২০) ৯ হাজারি পাঁচ বাংলাদেশি ক্রিকেটার

খেলোয়াড় ম্যাচ মোট রান সেঞ্চুরি

মুশফিকুর রহিম (২০০৫-২০২৬*) ৪৮২ ১৬,২৫২ ২৩

তামিম ইকবাল (২০০৭-২০২৩) ৩৯১ ১৫,২৪৯ ২৫

সাকিব আল হাসান (২০০৬-২০২৪) ৪৪৭ ১৪,৭৩০ ১৪

মাহমুদউল্লাহ (২০০৭-২০২৫) ৪৩০ ১১,০৪৭ ৯

লিটন দাস (২০১৫-২০২৬*) ২৮৫ ৯,০৮৪ ১১

Advertisement

Advertisement

আরও পড়ুন

আবুধাবি টেস্ট মরুর বুকে জয়ের সুবাস

মরুর বুকে জয়ের সুবাস

৯ হাজারি লিটন

৯ হাজারি লিটন

নাইট ক্লাবের ঘটনা তদন্তে বাফুফে সভাপতি

নাইট ক্লাবের ঘটনা তদন্তে বাফুফে সভাপতি

স্কোর কার্ড

স্কোর কার্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম