Logo
Logo
×

Advertisement

খেলা

রোমারিওর রায়

‘মেসি একটা দানব সর্বকালের সেরা পেলে’

Advertisement

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পেলে, ম্যারাডোনা কিংবা মেসি নন, আমিই সর্বকালের সেরা ফুটবলার-ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এমন দাবির পর ব্রাজিলীয় লিজেন্ড রোমারিও সাফ জানিয়ে দিয়েছেন, পেলেই সবার উপরে। এ নিয়ে কারও কোনো দ্বিমত থাকতে পারে না। ১৯৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের তারকা ফরোয়ার্ড রোমারিও সেদেশের ও’দিয়া সংবাদপত্রে লেখা নিজের কলামে লিওনেল মেসির অসাধারণ ক্যারিয়ারের প্রশংসা করলেও কোনো রাখঢাক না করে লিখেছেন, তার দৃষ্টিতে ফুটবল ইতিহাসে পেলে একমেবাদ্বিতীয়ম। তার সঙ্গে অন্য কারোর তুলনা চলে না।

মেসি প্রসঙ্গে রোমারিও’র প্রশ্ন, ‘ও কি পেলের চেয়েও বড় খেলোয়াড়? মেসি একটা দানব। কিন্তু পেলের সঙ্গে ওর কোনো তুলনা চলে না। টেকনিক বলুন কিংবা গতি ও নির্ভুল খেলা-পেলে ছিলেন সব মিলিয়ে একটা সম্পূর্ণ প্যাকেজ। মেসির জন্য আমার অশেষ শ্রদ্ধা। সে সর্বকালের অন্যতম সেরা। কিন্তু ৫০ বছর আগেই পেলে নিজের সময়ের চেয়ে অনেক এগিয়েছিলেন।’

ব্রাজিলের সাবেক খ্যাপাটে স্ট্রাইকার রোমারিও সেলেসাওদের হয়ে ৭০ ম্যাচে ৫৫ গোল করেছেন। ’৯৪ বিশ্বকাপের সেরা খেলোয়াড় ছিলেন তিনি। সেবার পাঁচটি গোল করেছিলেন টুর্নামেন্টে। ব্রাজিলের বিশ্বজয়ে রেখেছিলেন অন্যতম ভূমিকা। দুটি কোপা আমেরিকা ও একটি কনফেডারেশন্স কাপ শিরোপাও জিতেছেন ফুটবলার থেকে রাজনীতিবিদ হিসাবে আত্মপ্রকাশ করা রোমারিও।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আবুধাবি টেস্ট অনেক মিসের মিছিলে জয় হাতছাড়া

অনেক মিসের মিছিলে জয় হাতছাড়া

রোমারিওর রায় ‘মেসি একটা দানব সর্বকালের সেরা পেলে’

‘মেসি একটা দানব সর্বকালের সেরা পেলে’

রেনশ’র টেস্টে প্রথম হার বাভুমার

রেনশ’র টেস্টে প্রথম হার বাভুমার

স্কোর কার্ড

স্কোর কার্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম