অবসরের ঘোষণা দিলেন কিংবদন্তি রেসলার ‘এজ’
Advertisement
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
পেশাদার রেসলিং থেকে অবসরের ঘোষণা দিলেন অ্যাডাম কোপল্যান্ড। ডব্লুডব্লুই’র এই রেসলার সমর্থকদের কাছে পরিচিত ‘এজ’ নামে। বুধবার ৫২ বছর বয়সি এই তারকা রেসলার জানিয়ে দিলেন, ২০২৭ সাল হতে চলেছে পেশাদার কুস্তিগির হিসাবে তার জীবনের শেষ বছর।
২০১১ সালে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন থাকার সময় ঘাড়ের মারাত্মক হাড়ের সমস্যার জন্য চিকিৎসকদের নির্দেশে অবসর নিতে হয়েছিল তাকে। সেই অকাল বিদায়ের ট্র্যাজেডি ভেঙে দীর্ঘ নয় বছর পর ২০২০ সালে ডব্লুডব্লুই’র ‘রয়্যাল রাম্বল’-এ ফিরেছিলেন তিনি। ফিরেই রয়্যাল রাম্বল জেতেন। রোমান রেইন্সের সঙ্গে ম্যাচ এবং ২০২৩-এর সেপ্টেম্বর ডব্লুডব্লুই ছেড়ে অক্টোবরে এইডব্লু-তে অভিষিক্ত হন।
