Logo
Logo
×

Advertisement

খেলা

একের পর এক পদত্যাগ

বিওএ’তে অস্বস্তি

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

একের পর এক পদত্যাগ

সংগৃহীত

Advertisement

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) পদত্যাগের মিছিল থামছেই না। টানা তিন দিনে একের পর এক কর্মকর্তা দায়িত্ব ছাড়ায় সংস্থাটির ভেতরে তৈরি হয়েছে অস্বস্তি। বৃহস্পতিবার পদত্যাগ করেছেন সহসভাপতি মেজর জেনারেল (অব.) নাঈম আশফাক চৌধুরী ও নির্বাহী কমিটির সদস্য ফারহাদ জেসমিন। এদিকে ২৮টি ফেডারেশনে নতুন কমিটি গঠনের পর কাউন্সিলরশিপ হালনাগাদ করতে ফেডারেশনগুলোতে চিঠি পাঠিয়েছে বিওএ। পদত্যাগের ডামাডোলের মধ্যে এই চিঠি নতুন আলোচনার জন্ম দিয়েছে ক্রীড়াঙ্গনে।

নাঈম আশফাক একসময় বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি ছিলেন। ১৮ জুলাই গঠিত ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটিতে জায়গা হয়নি তার। বিওএর নির্বাচিত সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন তিনি। পদত্যাগপত্র জমা দেওয়ার কারণ ব্যাখ্যা করে নাঈম আশফাক বলেন, ‘এই মাসের শুরুতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি) প্রো-ভিসি হিসাবে যোগদান করেছি। এজন্য আমার পক্ষে বিওএ’তে সময় দেওয়া কঠিন। তাই পদত্যাগ করেছি।’ ফারহাদ জেসমিন ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছেন।

একের পর এক পদত্যাগের ঘটনায় বিওএর অন্দরে কী চলছে, এ নিয়ে কৌতূহল বাড়ছে। কাল দুপুরে বিওএ ভবনে মহাসচিবের কক্ষে নির্বাহী কমিটির দশজনের বেশি সদস্য উপস্থিত হন। হাসানুজ্জামান খান বাবলু ছাড়া উপস্থিত অন্য কেউ বর্তমানে কোনো ফেডারেশনের কমিটিতে নেই। দেড় ঘণ্টারও বেশি সময় ধরে তাদের আলোচনা চলে। আলোচনার কেন্দ্রে ছিল পদত্যাগ পরবর্তী প্রক্রিয়া এবং সংস্থাটির ভবিষ্যৎ করণীয়।

এতজন কর্মকর্তার একসঙ্গে পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিওএর মহাসচিব জোবায়েদুর রহমান রানা বলেন, ‘গত দুই দিনে ছয়জন পদত্যাগ করেছেন, আজও পদত্যাগের ঘটনা ঘটেছে। সবারই জিজ্ঞাসা ছিল, তাহলে কী হবে? এজন্য একসঙ্গে বসে গঠনতন্ত্র পড়ে সবাইকে বলা হয়েছে, সামনে নির্বাহী কমিটির সভায় পদত্যাগপত্রগুলো তোলা হবে। সেখানে গৃহীত হলে পরবর্তীতে আইওসিকে জানানো হবে। আইওসির নির্দেশনা অনুসারে পদক্ষেপ নেওয়া হবে।’

এদিকে গত ১৮ জুলাই ২৮ ফেডারেশনের কমিটিতে পরিবর্তন এসেছে। নতুন কমিটির অনেকেই বিওএর নির্বাহী কমিটিতে নেই। অলিম্পিকের নীতিনির্ধারণী পর্যায়ে ফেডারেশনগুলোর প্রতিনিধিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে ফেডারেশনগুলোর কাউন্সিলরশিপ হালনাগাদ করতে চিঠি পাঠিয়েছে বিওএ। সংস্থাটির মহাপরিচালকের স্বাক্ষরে পাঠানো চিঠি ইতোমধ্যে অনেক ফেডারেশন পেয়েছে বলে জানা গেছে। যদিও গুরুত্বপূর্ণ এই চিঠি সম্পর্কে অবগত নন বলে জানিয়েছেন মহাসচিব জোবায়েদুর রহমান রানা। তার কথায়, ‘এরকম চিঠি দেওয়া হয়েছে, আমি জানি না।’

পদত্যাগের ধারাবাহিকতা, নির্বাহী কমিটির সদস্যদের আলোচনা এবং ফেডারেশনগুলোর কাউন্সিলরশিপ হালনাগাদের উদ্যোগ সব মিলিয়ে বিওএর পরিস্থিতি এখন ক্রীড়াঙ্গনে আলোচনার কেন্দ্রে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

একের পর এক পদত্যাগ

একের পর এক পদত্যাগ

প্রথম লক্ষ্য ফাইনাল, এরপর শিরোপা

প্রথম লক্ষ্য ফাইনাল, এরপর শিরোপা

জাতীয় দলে ফিরতে চান অস্ট্রেলিয়া প্রবাসী জাহানারা

জাতীয় দলে ফিরতে চান অস্ট্রেলিয়া প্রবাসী জাহানারা

অবসরের ঘোষণা দিলেন কিংবদন্তি রেসলার ‘এজ’

অবসরের ঘোষণা দিলেন কিংবদন্তি রেসলার ‘এজ’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম