Logo
Logo
×

Advertisement

খেলা

প্রথম বাংলাদেশি হিসাবে ‘ডাবল’ শুভাগতের

প্রথম শ্রেণির ক্রিকেটে সাত হাজার রান ও ৩০০ উইকেট

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রথম বাংলাদেশি হিসাবে ‘ডাবল’ শুভাগতের

Advertisement

জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে (এনসিএল) চারদিনের ম্যাচের দ্বিতীয়দিন সোমবার ছিল স্বাগতিক রাজশাহীর নাঈম আহমেদ ও ময়মনসিংহের শুভাগত হোমের দিন। বরিশালের ২২৯ রানের জবাবে রাজশাহী এদিন ৪২৪ রান করে পাঁচ উইকেটে। রাজশাহীর নাঈম আহমেদ ১৭৬ রানে অপরাজিত।

কক্সবাজারে চার উইকেটে ২২৬ রানে দ্বিতীয়দিন শুরু করা ময়মনসিংহ প্রথম ইনিংসে পায় ৩৮৭ রানের পুঁজি। ঢাকার বিপক্ষে তাদের এই সংগ্রহের দুই জোগানদাতা শুভাগত হোম ও রাকিবুল হাসান অষ্টম উইকেটে ১২৮ রানের জুটি গড়েন। ৭১ রানের ইনিংস খেলার পথে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসাবে প্রথম শ্রেণির ক্রিকেটে সাত হাজার রান ও ৩০০ উইকেটের ‘ডাবল’ পেয়েছেন শুভাগত।

এদিকে চট্টগ্রামে এবারের জাতীয় ক্রিকেট লিগে টানা তৃতীয়বার পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেললেন রংপুরের মিম মোসাদ্দেক। ঢাকার বিপক্ষে ৬০ ও ময়মনসিংহের বিপক্ষে ১৫৭ রান করার পর কাল ৫৯ রানের ইনিংস খেলেন মোসাদ্দেক। রংপুর প্রথম ইনিংসে ২০৬। সিলেট প্রথম ইনিংসে ১৭৯ ও দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৩৪।

সিলেটে চট্টগ্রামের বিপক্ষে প্রথম ইনিংসে ২০১ রান করা খুলনা দ্বিতীয় ইনিংসে ১৬১/৬। চট্টগ্রাম ২৫০ রান করে প্রথম ইনিংসে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশের সামনে শেষ সুযোগ

বাংলাদেশের সামনে শেষ সুযোগ

ব্যাটাররা কবে দায়িত্ববান হবেন?

ব্যাটাররা কবে দায়িত্ববান হবেন?

প্রথম বাংলাদেশি হিসাবে ‘ডাবল’ শুভাগতের

প্রথম বাংলাদেশি হিসাবে ‘ডাবল’ শুভাগতের

সংক্ষিপ্ত স্কোর

সংক্ষিপ্ত স্কোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম