Logo
Logo
×

Advertisement

খেলা

বাংলাদেশের সামনে শেষ সুযোগ

ভারত ফাইনালে

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের সামনে শেষ সুযোগ

Advertisement

নেপালের বিপক্ষে জয় দিয়ে শুরু। দ্বিতীয় ম্যাচেই হার। সোমবার বাংলাদেশকে ৪৭-১৩ গোলে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতে আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি এশিয়া জোনের ফাইনালে উঠল ভারত।

পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে ২৪-৮ গোলে এগিয়ে যায় ভারত। বিরতির পর ব্যবধান আরও বাড়ায় তারা। ১৩ গোল করে ম্যাচসেরা হন ভারতের ভাওয়ানা। টানা দুই জয়ে তাদের ফাইনাল নিশ্চিত। বাংলাদেশের সামনে শেষ সুযোগ, আজ মালদ্বীপকে হারালে ফাইনালে ফের ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হবে।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ আনা আলোনসো ফ্রাগুয়া বলেন, ‘ভারত গত এক বছর কঠোর পরিশ্রম করেছে। আমাদের খেলোয়াড়দের শারীরিক অবস্থা এবং দক্ষতা ওদের মতো নয়। আনা বলেন, ‘আক্রমণে তাদের পরাস্ত করতে সমস্যা হয়েছে। রক্ষণেও তাদের থামাতে বেগ পেতে হয়েছে। তারা শক্তিশালী।’ কোচ আরও বলেন, ‘ভারত আমাদের চেয়ে এগিয়ে। টুর্নামেন্ট জেতা কঠিন মনে হচ্ছে। ফাইনালে উঠলে নতুন কিছু করার চেষ্টা করব, যাতে ভারতকে চমকে দেওয়া যায়।’

বাংলাদেশ দলের গোলকিপার সুমাইয়া বানু জানান, ভারতীয় মেয়েরা অনেক বেশি টুর্নামেন্ট খেলেন। র‌্যাংকিংয়েও দুই দলের ব্যবধান অনেক। ভারত ১০ নম্বরে, বাংলাদেশ ৪৮। সুমাইয়ার আক্ষেপ, ২০১৯ সালের এসএ গেমসের পর সিনিয়র পর্যায়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলার সুযোগ ছিল সীমিত। তার বিশ্বাস, নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পেলে বাংলাদেশও উন্নতি করবে।

এদিকে বাংলাদেশের কাছে হেরে ঘুরে দাঁড়িয়েছে নেপাল। মালদ্বীপকে ২৪-১৮ গোলে হারিয়েছে তারা। প্রথমার্ধে ১২-১১ গোলে এগিয়ে থাকা নেপাল বিরতির পর ব্যবধান বাড়ায়। সাত গোল করে ম্যাচসেরা হয়েছেন বিমলা তামাং। প্রথম এই স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত বিমলা জানান, দলের সম্মিলিত প্রচেষ্টায় এই জয় এসেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশের সামনে শেষ সুযোগ

বাংলাদেশের সামনে শেষ সুযোগ

ব্যাটাররা কবে দায়িত্ববান হবেন?

ব্যাটাররা কবে দায়িত্ববান হবেন?

প্রথম বাংলাদেশি হিসাবে ‘ডাবল’ শুভাগতের

প্রথম বাংলাদেশি হিসাবে ‘ডাবল’ শুভাগতের

সংক্ষিপ্ত স্কোর

সংক্ষিপ্ত স্কোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম