Logo
Logo
×

Advertisement

খেলা

ব্যাটাররা কবে দায়িত্ববান হবেন?

ভালোমানের ব্যাটিং কোচ নিয়োগ দেওয়ার পক্ষে আকরাম খান

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ব্যাটাররা কবে দায়িত্ববান হবেন?

Advertisement

সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের অবিরল ব্যাটিং বিপর্যয় চিন্তার বিষয় হয়ে উঠেছে। যার সব শেষ নজির ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ছন্নছাড়া ব্যাটিং এবং যাচ্ছেতাই হার। প্রশ্ন উঠেছে ব্যাটিংয়ের ধরন নিয়ে। গলদটা কোথায়? কোথায় থেকে যাচ্ছে ফাঁকফোকর। চাপের মুখে ভেঙে পড়া, কার্যকর জুটি গড়তে না পারা এবং রান তাড়ায় ব্যাটিং-গভীরতার ঘাটতি এমন ব্যর্থতার অন্যতম কারণ বলে মনে করা হয়।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রশ্নবিদ্ধ হারের পর পেসার তাসকিন আহমেদ সরাসরি ব্যাটারদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

এদিকে সাবেক অধিনায়ক আকরাম খানের মতে, ব্যাটিং দুর্বলতা কাটিয়ে উঠতে ভালোমানের একজন ব্যাটিং কোচ নিয়োগ দেওয়া প্রয়োজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য আশরাফুলের ওপরই ভরসা রাখতে চায়। আকরাম খান মনে করেন, ব্যাটিংয়ে সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। তার মতে, ‘দলের ব্যাটিং বিভাগকে আরও শক্তিশালী করতে অভিজ্ঞ ও মানসম্পন্ন একজন ব্যাটিং কোচ প্রয়োজন। শুধু প্রতিভা থাকলেই হবে না, পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করা, ইনিংসের নিয়ন্ত্রণ নেওয়া এবং চাপের মুখে নিজেদের সামর্থ্যরে প্রমাণ দেওয়ার মানসিকতাও গড়ে তুলতে হবে ব্যাটারদের।’

বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের সময়ে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্যও পেয়েছে। ব্যাটিং কোচের ভূমিকা মূল্যায়নের ক্ষেত্রে সাম্প্রতিক ব্যর্থতার পাশাপাশি তার সময়ে পাওয়া অর্জনগুলো বিবেচনায় রাখতে হবে। প্রশ্ন হচ্ছে, সমস্যা কি শুধু কোচিংয়ে, নাকি ব্যাটারদের দায়বদ্ধতা ও ধারাবাহিকতার অভাবও এর বড় কারণ? জিম্বাবুয়ের বিপক্ষে হারের পর সেই প্রশ্ন সামনে এসেছে। শুধু কোচ পরিবর্তন নয়, ব্যাটারদের দায়িত্বশীলতা ও ধারাবাহিকতা নিশ্চিত করাও যে সমান গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। এ নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক বলেন, ‘আমরা এ বিষয় নিয়ে আলোচনা করছি। নতুন কোচ নেওয়া যায় কি না ভাবছি। তবে হুট করে সিদ্ধান্ত নেব না। আশরাফুলের সময় আমরা সাফল্য পেয়েছি। এখনই এ নিয়ে কথা বলা মানে আশরাফুলকে ছোট করা। তবে এটাও ঠিক যে, দ্রুত দলের ব্যাটিং সমস্যার সমাধান করতে হবে।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশের সামনে শেষ সুযোগ

বাংলাদেশের সামনে শেষ সুযোগ

ব্যাটাররা কবে দায়িত্ববান হবেন?

ব্যাটাররা কবে দায়িত্ববান হবেন?

প্রথম বাংলাদেশি হিসাবে ‘ডাবল’ শুভাগতের

প্রথম বাংলাদেশি হিসাবে ‘ডাবল’ শুভাগতের

সংক্ষিপ্ত স্কোর

সংক্ষিপ্ত স্কোর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম