ইমরানুর ও প্রিয়া সেরা অ্যাথলেট
Advertisement
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নয়টি নতুন জাতীয় রেকর্ড, পদকের লড়াইয়ে সেনা-নৌবাহিনীর দাপটে পর্দা নামল কোকো জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতার। তিন দিনের আসরে ২১টি স্বর্ণ, ২০টি রুপা ও ১৯টি ব্রোঞ্জসহ ৬০টি পদক জিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ সেনাবাহিনী। ১৮টি স্বর্ণসহ ৪৫ পদক নিয়ে দ্বিতীয় বাংলাদেশ নৌবাহিনী। একটি স্বর্ণ ও তিনটি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় বিকেএসপি।
আসরের সেরা পুরুষ অ্যাথলেটের পুরস্কার জিতেছেন নৌবাহিনীর স্প্রিন্টার ইমরানুর রহমান। ১০০, ২০০ ও ৪x১০০ মিটার রিলেতে স্বর্ণ জিতে পেয়েছেন ১০০ সিসির ইলেকট্রনিক্স মোটরসাইকেল। মহিলা বিভাগে সেরা প্রিয়া আক্তার। ৮০০, ১৫০০ ও ৩০০০ মিটারে সোনা জেতার পাশাপাশি ১৫০০ ও ৩০০০ মিটারে জাতীয় রেকর্ড গড়েছেন তিনি। পুরস্কার হিসাবে পেয়েছেন ৮০ হাজার টাকা। রোববার ঢাকা জাতীয় স্টেডিয়ামে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন, নোমান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ মোহাম্মদ জুবায়ের এবং অ্যাথলেটিক্স ফেডারেশনের সভাপতি মো. আব্দুল্লাহ জাবের।
