Logo
Logo
×

Advertisement

খেলা

প্রথম ম্যাচে নেই হামজা-ফারহান

Advertisement

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রথম ম্যাচে নেই হামজা-ফারহান

সংগৃহীত

Advertisement

সাফ চ্যাম্পিয়নশিপের দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ। অভিযান শুরুর আগেই ধাক্কা। ৫ নভেম্বর ভুটানের বিরুদ্ধে প্রথম ম্যাচে নেই হামজা চৌধুরী ও ফারহান অলি ওয়াহিদ। তার উপর চিরকালীন সমস্যা, গোল করার মতো নির্ভরযোগ্য স্ট্রাইকার কোথায়? ঘরের মাঠে শিরোপার লড়াইয়ে নামার আগে তাই দুই কঠিন অঙ্ক মেলাতে হচ্ছে কোচ টমাস ডুলিকে।

হামজা ও ফারহান ইংল্যান্ডের ক্লাবে খেলেন। ফিফার আন্তর্জাতিক বিরতি শুরু ৯ নভেম্বর। তার আগে ক্লাব তাদের ছাড়তে বাধ্য নয়। ডুলি জানিয়েছেন, দুজনেরই ৯ নভেম্বর জাতীয় দলের শিবিরে যোগ দেওয়ার কথা। ফলে ভুটানের বিরুদ্ধে তাদের পাওয়ার সম্ভাবনা নেই। পরের ম্যাচে অবশ্য খেলার সুযোগ তৈরি হতে পারে। হামজার অনুপস্থিতিতে মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণ তৈরির দায়িত্ব সামলানোও ডুলির কাছে বড় চ্যালেঞ্জ। ফারহানকে না পাওয়ায় আক্রমণভাগেও কমছে বিকল্প।

শুধু তারকা ফুটবলারদের অনুপস্থিতি নয়, ডুলির কপালে ভাঁজ ফেলছে স্ট্রাইকার সমস্যাও। বাংলাদেশের ফুটবলে নির্ভরযোগ্য নম্বর নাইনের অভাব দীর্ঘদিনের। আসিয়ান কাপে পাঁচ ম্যাচে মাত্র দুটি গোল করেছে বাংলাদেশ, বিপরীতে হজম করেছে ১৩টি। ঘরোয়া ক্লাবগুলোতে বিদেশি স্ট্রাইকারদের আধিক্যের কারণে দেশীয় ফরোয়ার্ডদের নিয়মিত সুযোগ পাওয়ার পথও কঠিন। এ পরিস্থিতিতে তিন ফুটবলার মিরাজুল ইসলাম, মাহে খান ও রোনান সুলিভানের দিকে নজর ডুলির। জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে মিরাজুলের। ১৮ বছরের মাহে ইংল্যান্ডের নবম স্তরের লিগে খেলেন। চলতি মৌসুমে সাত ম্যাচে করেছেন নয় গোল। যুক্তরাষ্ট্রের সেন্ট জোসেফস বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলা রোনান বাংলাদেশের সাফ অনূর্ধ্ব-২০ শিরোপাজয়ী দলের সদস্য। মাহে ও রোনান জাতীয় দলে প্রথম ডাক পাওয়ায় তাদের ঘিরে আগ্রহ বেড়েছে। ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা হয়েছে। শিবিরে ডাকা হয়েছিল ৩০ জনকে। রোববার পর্যন্ত যোগ দিয়ছেন ২১ জন। হামজা ও ফারহান ছাড়া অন্য প্রবাসী ফুটবলারদের ৩ নভেম্বরের মধ্যে যোগ দেওয়ার কথা। চোট ও ফিটনেসের সমস্যায় বিকল্প কম থাকা নিয়েও উদ্বিগ্ন ডুলি। তপু বর্মণও ফিরেছেন সামান্য ফিটনেস সমস্যা নিয়ে। গ্রুপ ‘এ’তে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলংকার বিপক্ষে ১১ নভেম্বর। ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় হবে সাফ চ্যাম্পিয়নশিপ। প্রথম ম্যাচে পূর্ণ শক্তির দল না পেলেও ভুটানের বিরুদ্ধে জয় দিয়ে শুরু করাই বাংলাদেশের লক্ষ্য। সেই লক্ষ্যে পৌঁছতে ডুলিকে দ্রুত খুঁজে নিতে হবে গোলের ঠিকানা। ফুটবলে শেষ পর্যন্ত হিসাব মেলে জালে বল জড়ালেই।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শিরিনের রেকর্ড, ইমরানুরের স্বর্ণ ট্র্যাকে দুই তারকার দুই গল্প

শিরিনের রেকর্ড, ইমরানুরের স্বর্ণ ট্র্যাকে দুই তারকার দুই গল্প

প্রথম ম্যাচে নেই হামজা-ফারহান

প্রথম ম্যাচে নেই হামজা-ফারহান

ইমরানুর ও প্রিয়া সেরা অ্যাথলেট

ইমরানুর ও প্রিয়া সেরা অ্যাথলেট

আজ কার হাতে উঠবে ব্যালন ডি’অর?

আজ কার হাতে উঠবে ব্যালন ডি’অর?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম