তৈয়বুরের সেঞ্চুরি
ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথমদিনে রাজশাহীতে শনিবার খুলনার বিপক্ষে সেঞ্চুরি করেছেন ঢাকার তৈয়বুর রহমান (১২৮*)। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার নবম সেঞ্চুরি। খুলনায় রংপুরের বিপক্ষে পাঁচ উইকেট নিয়েছেন চট্টগ্রামের সনজিত মজুমদার।
তৈয়বুরের সেঞ্চুরি ও ফয়সাল সরকারের হাফ সেঞ্চুরিতে (৭০) পাঁচ উইকেটে ৩৬৮ করেছে ঢাকা। খুলনায় সনজিতের দারুণ বোলিংয়ে রংপুর মাত্র ১৬৬ রানে অলআউট হয়। জবাবে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান তুলেছে চট্টগ্রাম। ১০ উইকেট হাতে রেখে তারা ১০৭ রানে পিছিয়ে। বগুড়ায় আট উইকেটে ৩২৯ রান করেছে সিলেট। আশরাফ হাসান রিশাদ ৮৩ রান করেন। চট্টগ্রামে ময়মনসিংহ ছয় উইকেটে ২৪৭ রান করেছে। হাফ সেঞ্চুরি করেন খালিদ হাসান (৭৪) ও আল আমিন জুনিয়র (৫৪)। বরিশালের তানভির ইসলাম তিন উইকেট নেন।
