Logo
Logo
×

Advertisement

খেলা

রেকর্ডের প্লাবন হৃদয়ের ব্যাটে

Icon

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

২৪২*

তাওহিদ হৃদয়ের অপরাজিত ২৪২ রান টেস্টে বাংলাদেশের কোনো ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। আগের সর্বোচ্চ ছিল ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকুর রহিমের ২১৯* রান

৪

টেস্টে ডাবল সেঞ্চুরি করা বাংলাদেশের চতুর্থ ব্যাটার হৃদয়। আগের তিনজন হলেন মুশফিকুর (তিনটি), সাকিব আল হাসান ও তামিম ইকবাল

১

নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দেওয়া প্রথম বাংলাদেশি ব্যাটার হৃদয়। এর আগে প্রথম সেঞ্চুরিতে সর্বোচ্চ রান ছিল ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মুমিনুল হকের ১৮১

৪৫

সব দেশ মিলিয়ে টেস্ট ইতিহাসে প্রথম সেঞ্চুরিকে ডাবলে রূপ দেওয়া ৪৫তম ব্যাটার হৃদয়। এর মধ্যে প্রথম সেঞ্চুরিতে তার চেয়ে বেশি রান করতে পেরেছেন ১১ জন

১১

টেস্টে এক ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১১ ছক্কার রেকর্ড এখন হৃদয়ের। তিনি ভেঙেছেন ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে তামিম ইকবালের সাত ছক্কার রেকর্ড। আর একটি ছক্কা মারতে পারলে সর্বোচ্চ ছক্কার বিশ্ব রেকর্ডে ভাগ বসাতেন হৃদয়

২১৩

২৯ রান নিয়ে সিলেট টেস্টের তৃতীয়দিনের খেলা শুরু করে ২১৩ রান যোগ করেছেন হৃদয়। বাংলাদেশের হয়ে একদিনে সর্বোচ্চ রানের রেকর্ড এটি। ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনে আগের সর্বোচ্চ ২১২ রান করেছিলেন সাকিব

৬২.৬৯

বাংলাদেশের ৩৮৬ রানের মধ্যে হৃদয় একাই ৬২.৬৯ শতাংশ করেছেন। টেস্ট ইতিহাসে ডাবল সেঞ্চুরি করা ব্যাটারদের মধ্যে দলের ইনিংসে সর্বোচ্চ অবদানের রেকর্ড এটি

Advertisement

Advertisement

আরও পড়ুন

ওয়ারিক্যান বিস্মিত, মুগ্ধ সিমন্স

ওয়ারিক্যান বিস্মিত, মুগ্ধ সিমন্স

রেকর্ডের প্লাবন হৃদয়ের ব্যাটে

রেকর্ডের প্লাবন হৃদয়ের ব্যাটে

তৈয়বুরের সেঞ্চুরি

তৈয়বুরের সেঞ্চুরি

স্কোর কার্ড

স্কোর কার্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম