Logo
Logo
×

Advertisement

খেলা

ওয়ারিক্যান বিস্মিত, মুগ্ধ সিমন্স

Icon

জ্যোতির্ময় মন্ডল, সিলেট থেকে

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সিলেট টেস্টের তৃতীয়দিনের শুরুতে ১৭০ রানের লিড নিয়ে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের তখনো দুই উইকেট বাকি। এরপরই তাওহিদ হৃদয়ের অবিশ্বাস্য ব্যাটিংয়ে বদলে গেল চিত্র। তবে ২৪২* রান বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। হৃদয়ের এমন ব্যাটিংয়ে বিস্মিত ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়ক জোমেল ওয়ারিক্যান। আর বাংলাদেশের কোচ ফিল সিমন্সের চোখে এটি শুধু অসাধারণ ইনিংসই নয়, দায়িত্ব নিয়ে খেলার এক অনন্য দৃষ্টান্ত। প্রথম ইনিংসে বাংলাদেশ এগিয়ে যায় ৩০ রানে। কোনো উইকেট না হারিয়ে সফরকারীরা সাত রানে দিন শেষ করে।

তৃতীয়দিনের খেলা শেষে সাংবাদিকরা অপেক্ষায় তাওহিদ হৃদয়ের। কোচ সিমন্স এসে জানান, হৃদয় ক্লান্ত। সেটাই স্বাভাবিক। সারাদিন ব্যাটিং করেছেন। ওয়েস্ট ইন্ডিজের সহ-অধিনায়ক ওয়ারিক্যান বলেন, ‘স্বাভাবিকভাবেই আমরা হতাশ। ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। সবকিছু আমাদের পক্ষে যাচ্ছিল। হৃদয় দারুণ ব্যাটিং করেছে। এখন পেছন ফিরে দেখতে হবে, কোথায় আমরা আরও ভালো করতে পারতাম।’ হৃদয়কে কথার মাধ্যমে উত্তেজিত করে আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্ররোচিত করার কোনো পরিকল্পনা ছিল কি? তার উত্তর, ‘আমাদের কৌশল উলটো ফল দিয়েছে বলে মনে হয় না। হৃদয় অসাধারণ ব্যাটিং করেছে। তাকে কৃতিত্ব দিতেই হবে। সে দারুণ একটি ইনিংস খেলেছে। বাংলাদেশকে ভালো অবস্থানে নিয়ে গেছে।’

হৃদয়ের ইনিংস নিয়ে সিমন্সের মুগ্ধতা আরও বেশি। ১৮৪/৭ থেকে বাংলাদেশ ৩৮৬। এজন্য ব্যাটারদের দায়িত্বশীলতার প্রশংসা করেছেন তিনি। বিশেষ করে ক্লান্ত শরীরেও হৃদয়ের বাউন্ডারি বের করে নেওয়ার সামর্থ্য মুগ্ধ করেছে কোচকে। সিমন্স বলেন, ‘অসাধারণ এক ইনিংস। ডাবল সেঞ্চুরির কাছাকাছি গিয়ে তাকে ক্লান্ত মনে হচ্ছিল। তারপরও সে বাউন্ডারি ও ছক্কা মেরেছে। খেলা বোঝা, কখন কোন শট খেলতে হবে, কখন শেষ তিন ব্যাটারকে স্ট্রাইক দিতে হবে-সবকিছুই দারুণভাবে সামলেছে।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

ওয়ারিক্যান বিস্মিত, মুগ্ধ সিমন্স

ওয়ারিক্যান বিস্মিত, মুগ্ধ সিমন্স

রেকর্ডের প্লাবন হৃদয়ের ব্যাটে

রেকর্ডের প্লাবন হৃদয়ের ব্যাটে

তৈয়বুরের সেঞ্চুরি

তৈয়বুরের সেঞ্চুরি

স্কোর কার্ড

স্কোর কার্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম