Logo
Logo
×

Advertisement

খেলা

স্বস্তির জয় নিয়ে বিরতিতে বার্সা

Icon

ক্রীড়া ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্টে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে আন্তর্জাতিক বিরতিতে গেল বার্সেলোনা। গত পরশু রাতে লা লিগার হাইভোল্টেজ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও ফেরমিন লোপেজের জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছে হান্সি ফ্লিকের দল। এ মৌসুমে প্রথম কোনো বড় পরীক্ষায় উত্তীর্ণ হলো বার্সা। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজি ও লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরেছিল তারা। ‘হুলিয়ান আলভারেজ ডার্বিতেও কাতালানদের শুরুটা ছিল নড়বড়ে। মৌসুমের শুরুতে তাকে নিয়ে দুদলের টানাটানির পর শেষ পর্যন্ত আতলেতিকোয় থেকে যেতে বাধ্য হওয়া আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজের পাস থেকে ১০ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন আরেক আর্জেন্টাইন জুলিয়ানো সিমিওনে। বিরতির আগে বার্সাকে ম্যাচে ফেরানোর পর ৬৬ মিনিটে লামিনে ইয়ামালের পাস থেকে জয়সূচক গোলটিও করেন লোপেজ।

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রে’তে আতলেতিকোর কাছে হেরেছিল বার্সা। লিগে আতলেতিকোর মাঠে এটি তাদের টানা পঞ্চম জয়। আন্তর্জাতিক বিরতির আগে শেষ ম্যাচ জিতে ১২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে এককভাবে লা লিগার শীর্ষে বার্সা। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে রিয়াল দুইয়ে। ২৮ পয়েন্ট তিনে থাকা আতলেতিকোর।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হৃদয়ের টেস্টে হৃদয়ে রক্তক্ষরণ

হৃদয়ের টেস্টে হৃদয়ে রক্তক্ষরণ

স্কোর কার্ড

স্কোর কার্ড

সকালে ঢাকায়, বিকালে অনুশীলনে হামজা

সকালে ঢাকায়, বিকালে অনুশীলনে হামজা

স্বস্তির জয় নিয়ে বিরতিতে বার্সা

স্বস্তির জয় নিয়ে বিরতিতে বার্সা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম