Logo
Logo
×

Advertisement

খেলা

জাতীয় ক্রিকেট লিগ

সেরাদের নিয়ে বড় পরিকল্পনা নেই নির্বাচকদের

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সদ্যসমাপ্ত জাতীয় ক্রিকেট লিগে একাধিক ভালো পারফরম্যান্স লক্ষ্য করা গেছে। বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার নির্বাচকদের নজরে এসেছেন। লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক রংপুরের মিম মোসাদ্দেক। সাত ম্যাচে তিন সেঞ্চুরি ও পাঁচ হাফ সেঞ্চুরিতে ৮০৪ রান করেছেন কয়েক মৌসুম ধরে জাতীয় লিগে খেলা মোসাদ্দেক। বোলিংয়ে সর্বোচ্চ উইকেট নিয়েছেন চট্টগ্রামের হাসান মুরাদ। তবে এখনই লিগের সেরা পারফরমারদের নিয়ে বড় কোনো পরিকল্পনা করছেন না নির্বাচকরা।

জাতীয় দলের নির্বাচক নাদীফ চৌধুরী যুগান্তরকে বলেন, ‘জাতীয় ক্রিকেট লিগে ভালো খেলেই জাতীয় দলে সুযোগ মিলবে, এমনটা নয়। তবে পারফর্ম করলে তার পুরস্কারও আছে। তাদের কীভাবে পরিচর্যার মধ্যে রাখা যায় এ বিষয়ে বোর্ড নজর রাখবে।’ জাতীয় ক্রিকেট লিগে পারফর্ম করা খেলোয়াড়দের মধ্যে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন মাহফুজুল ইসলাম ও মোহাম্মদ নাঈম। নিয়মিত যারা জাতীয় লিগে ভালো খেলেন, তাদের মধ্যে জাকির হাসান, অমিত হাসান পাঁচশর বেশি করে রান করেছেন।

জাতীয় লিগে কাদের পারফরম্যান্স চোখে পড়েছে? নাদীফ বলেন, ‘রাজশাহীর নাঈম আহমেদ ভালো ব্যাটিং করেছে। আজিজুল হাকিমের পারফরম্যান্সও চোখে পড়ার মতো। তিনি বলেন, ‘বিশেষ করে দ্বিতীয় একাদশ থেকে সুযোগ পেয়ে বেশ কয়েকজন জাতীয় লিগে পারফর্ম করেছে। সুযোগ না দেওয়া হলে তারা হয়তো হারিয়ে যেত। ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য এটা ভালো। তবে এখনই জাতীয় লিগের পারফরমারদের নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই।’

এদিকে বোলিংয়ে তরুণদের মধ্যে খুলনার শেখ পারভেজ ২৬ উইকেট নিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। শীর্ষে চট্টগ্রামের হাসান মুরাদ। তার ঝুলিতে ৪১ উইকেট। সিলেটের নাসুম আহমেদ ৪০ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। এবার ডাবল সেঞ্চুরি হয়েছে ছয়টি। ১৫০ ছাড়ানো স্কোর আরও ছয়টি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জোহানেসবার্গ টেস্ট পড়ছে উইকেট পুড়ছে মন

পড়ছে উইকেট পুড়ছে মন

তিন রানের নাটকীয় জয় মেয়েদের

তিন রানের নাটকীয় জয় মেয়েদের

জাতীয় ক্রিকেট লিগ সেরাদের নিয়ে বড় পরিকল্পনা নেই নির্বাচকদের

সেরাদের নিয়ে বড় পরিকল্পনা নেই নির্বাচকদের

স্কোর কার্ড

স্কোর কার্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম