মুখ শুকিয়ে গেলে করণীয়
Advertisement
ডা. মো. আব্দুল হাফিজ শাফী
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
পানি পান করার পরও কি মুখ শুকনো লাগে? কথা বলতে বা খাবার গিলতে অস্বস্তি হয়? এ সমস্যাকে বলা হয় ড্রাই মাউথ বা জেরোস্টোমিয়া।
* কারণ
পানিশূন্যতা, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, রেডিওথেরাপি, নাকের হাড় বাকা, নাক বন্ধ থাকায় মুখ দিয়ে শ্বাস নেওয়া (স্লিপ এপনিয়া), ডায়াবেটিস কিংবা লালাগ্রন্থির সমস্যায় মুখ শুকিয়ে যেতে পারে। কিছু স্নায়ুরোগেও (পারকিনসন্স ডিজিজ, স্ট্রোক) এ রকম হতে পারে।
* কারণনাক-কান-গলা রোগের দৃষ্টিকোণ থেকে
নাক বন্ধ থাকা ও মুখ দিয়ে শ্বাস নেওয়া মুখ এবং গলা শুকিয়ে যাওয়ার অন্যতম কারণ। নাকের ভেতরের মাংস বৃদ্ধি, স্লিপ এপনিয়া, নাকের হাড় বাঁকা থাকা বা সাইনাসের সমস্যায় নাক দিয়ে শ্বাস নিতে অসুবিধা হতে পারে। তখন অনেকে মুখ দিয়ে শ্বাস নেন। দীর্ঘক্ষণ মুখ দিয়ে শ্বাস নিলে মুখ ও গলার ভেতরের আর্দ্রতা কমে গিয়ে শুষ্কতা, গলাব্যথা, মুখে দুর্গন্ধ এবং সকালে ঘুম থেকে ওঠার পর গলা শুকিয়ে থাকার অনুভূতি হতে পারে।
* করণীয়
▶ অল্প অল্প করে বারবার পানি পান করুন
▶ ফ্লুরাইডযুক্ত টুথপেস্ট দিয়ে দিনে ২ বার দাঁত পরিষ্কার রাখুন
▶ চিনি ছাড়া চুইংগাম চিবাতে পারেন।
দীর্ঘদিন এ সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিন, কারণ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করুন।
লেখক : সহকারী অধ্যাপক, নাক-কান-গলা বিভাগ, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।
