Logo
Logo
×

Advertisement

সুস্থ থাকুন

সর্দি-কাশি হলে কান বন্ধ লাগে কেন

Icon

ডা. মো. আব্দুল হাফিজ শাফী

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সর্দি-কাশি হলে কান বন্ধ লাগে কেন

Advertisement

শীতকালে কান বন্ধ হয়ে যাওয়ার কারণ হতে পারে নাকের সঙ্গে কানের সংযোগকারী নালি ইউস্টেশিয়ান টিউবের সমস্যা। শীতকালে সর্দি-কাশি, অ্যালার্জি বা নাক-গলার সংক্রমণের কারণে ইউস্টেশিয়ান টিউবের ভেতরের আবরণ ফুলে যেতে পারে। কখনো শ্লেষ্মা জমেও টিউবটি বন্ধ হয়ে যায়। ফলে মধ্যকর্ণের বায়ুচাপ স্বাভাবিকভাবে নিয়ন্ত্রিত হতে পারে না। এর কারণে দেখা দিতে পারে-কান বন্ধ বা ভারী লাগা, কানে কম শোনা, কানে চাপ অনুভূত হওয়া এবং কখনো কানে পপিং বা ভোঁতা শব্দ হওয়া।

* ইউস্টেশিয়ান টিউব কীভাবে কাজ করে

গঠনগতভাবে ইউস্টেশিয়ান টিউব সাধারণত বন্ধ থাকে এবং একটি ভালভের মতো কাজ করে। আমরা যখন খাবার গিলি বা হাই তুলি, তখন এটি সাময়িকভাবে খুলে যায়।

* এর প্রধান কাজ দুটি

▶ মধ্যকর্ণের বায়ুচাপ বাইরের পরিবেশের চাপের সঙ্গে সামঞ্জস্য রাখা।

▶ মধ্যকর্ণের স্বাভাবিক তরল ও শ্লেষ্মা নাক-গলার দিকে নিষ্কাশনে সহায়তা করা। সর্দি-কাশি বা অ্যালার্জির কারণে এই স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হলে কানে বন্ধভাব ও শ্রবণশক্তি সাময়িকভাবে কমে যেতে পারে।

তাই মনে রাখবেন, সবসময় কান বন্ধ মানেই কানের নিজস্ব রোগ নয়। অনেক সময় সমস্যার উৎস থাকে নাক ও গলার সঙ্গে সংযুক্ত ইউস্টেশিয়ান টিউবে। সঠিক কারণ নির্ণয়ে প্রয়োজন অনুযায়ী নাক-কান-গলা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

লেখক : সহকারী অধ্যাপক, নাক-কান-গলা বিভাগ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।

Advertisement

Advertisement

আরও পড়ুন

স্টেরয়েডের অপব্যবহারে বাড়ে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি

স্টেরয়েডের অপব্যবহারে বাড়ে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি

যৌনজীবন ফেরাতে সেক্সুয়াল রিহ্যাবিলিটেশন

যৌনজীবন ফেরাতে সেক্সুয়াল রিহ্যাবিলিটেশন

মেদ কমাতে লাইপোসাকশন কতটা নিরাপদ কিংবা ঝুঁকিপূর্ণ

কতটা নিরাপদ কিংবা ঝুঁকিপূর্ণ

সর্দি-কাশি হলে কান বন্ধ লাগে কেন

সর্দি-কাশি হলে কান বন্ধ লাগে কেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম