ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু
প্রথম ধাপে এগিয়ে লুলা
ভোটে বদলে যেতে পারে পুরো অঞ্চলের ভবিষ্যৎ
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ব্রাজিলে অত্যন্ত মেরুকরণপূর্ণ ও গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ স্থানীয় সময় রোববার অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা, যিনি চতুর্থবারের মতো ক্ষমতায় আসার চেষ্টা করছেন। তার বিপরীতে রয়েছেন কট্টর ডানপন্থি সিনেটর ফ্লাভিও বোলসোনারো। তিনি ডোনাল্ড ট্রাম্পের মিত্র এবং সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর ছেলে। ২০২২ সালে পুনর্নির্বাচনে ব্যর্থ হওয়ার পর অভ্যুত্থান চেষ্টার দায়ে জাইর বোলসোনারো বর্তমানে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। বিভিন্ন জনমত জরিপে ভোটের প্রথম ধাপে লুলাকে এগিয়ে রাখা হয়েছে।
বিশেষজ্ঞরা মনে করেন, এ নির্বাচন কেবল লাতিন আমেরিকার বৃহত্তম দেশটির গতিপথই নয়, বরং পুরো অঞ্চলের ভবিষ্যৎও বদলে দিতে পারে। পুরো অঞ্চলে ডানপন্থি ও কট্টর ডানপন্থিদের নির্বাচনি জয়ের জোয়ার এবং ভেনিজুয়েলায় নিকোলাস মাদুরোকে হটিয়ে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরও লাতিন আমেরিকার যে কয়েকটি দেশে এখনো বামপন্থি সরকার টিকে আছে, ব্রাজিল তাদের মধ্যে অন্যতম। রোববার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ৮০ বছর বয়সী লুলা নিজেকে এমন একজন আঞ্চলিক নেতা হিসাবে তুলে ধরেছেন, যিনি এখনো ট্রাম্পকে ‘না’ বলার সাহস রাখেন। সম্প্রতি তিনি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট বোলসোনারোর পক্ষে ব্রাজিলের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্ট থাকা তার বাবার মতোই ৪৫ বছর বয়সী ফ্লাভিও বোলসোনারোও প্রায়শই মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা করেন। তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মাদকবিরোধী জোটের সঙ্গে যুক্ত হওয়ার প্রতিশ্রুতি দেন; এ জোট বিমান হামলার
মাধ্যমে বহু মানুষকে হত্যা করেছে এবং পুরো অঞ্চলজুড়ে সামরিক অভিযান চালিয়েছে।
ভোটের প্রচারের শেষ পর্যায়ে লুলা ও বোলসোনারো-উভয়েই একে অপরকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে থেকেছেন। ফলে নির্বাচনের ফলাফল এখন অনিশ্চিত। সম্প্রতি তারা উভয়েই সিদ্ধান্তহীন ভোটারদের নিজেদের পক্ষে টানার ওপর জোর দিয়েছেন, যাতে ৫০ শতাংশের বেশি ভোট নিশ্চিত করা যায়। আর এটা না করতে পারলে, অর্থাৎ ৫০ শতাংশের বেশি ভোট না পেলে ২৫ অক্টোবর দ্বিতীয় দফার ভোট (রান-অফ) অনুষ্ঠিত হবে। বার্তাসংস্থা রয়টার্স শনিবার প্রকাশিত একাধিক জনমত জরিপের ভিত্তিতে বলেছে, রোববার প্রথম ধাপের ভোটের আগে সিনেটর ফ্লাভিও বলসোনারোর চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে আছেন প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তবে দ্বিতীয় ধাপে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিতও পাওয়া গেছে। জরিপ সংস্থা সিএনটি-এমডিএ’র তথ্য অনুযায়ী, লুলা পেতে পারেন ৪৭ দশমিক ৮ শতাংশ ভোট; বলসোনারো পাবেন ৪২ দশমিক ১ শতাংশ। বাকি ভোট অন্য প্রার্থীদের ভাগে যাবে। ডাটাফলহার জরিপে পূর্বাভাস দেওয়া হয়, লুলা পাবেন ৪৫ শতাংশ, অপরদিকে বোলসেনারো পাবেন ৪২ শতাংশ। কুয়াস্ট জরিপে লুলাকে ৪৬ শতাংশ ব্রাজিলীয় ভোট দেবেন বলে জানানো হয়েছে; অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী বোলসেনারো পাবেন ৪৫ শতাংশ। ব্লুমবার্গের জরিপে লুলাকে ৩ শতাংশ এগিয়ে রাখা হয়েছে। এক্ষেত্রে লুলার প্রাপ্ত ভোট ৪৭ শতাংশ ও বোলসেনারোর ভোট ৫ ৪৪ দশমিক ১ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে।
