Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

‘নাজা’ নিয়ে নেতানিয়াহুর ক্ষোভ চান তদন্ত

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গাজায় ইসরাইলের আগ্রাসন ও হত্যাযজ্ঞ নিয়ে নির্মিত পুরস্কারজয়ী তথ্যচিত্র ‘নাজা’। এতে ইসরাইলেরই সামরিক বাহিনীর অন্তত ২৪ সদস্যের বক্তব্য আছে। নানা কারণে তাদের নাম প্রকাশ করা হয়নি। দিয়েছেন লোমহর্ষক কিছু তথ্য। ইসরাইলি সেনাবাহিনী এআই ব্যবহার করে ফিলিস্তিনিদের হত্যা করেছে। এবার এ নিয়ে ক্ষুব্ধ ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তদন্ত চেয়েছেন। খবর আল জাজিরার।

নাজায় ইসরাইলি বাহিনীর নৃসংশতার চিত্র উঠে এসেছে। কীভাবে তারা টার্গেট করে লোকজনকে হত্যা করেছে, এ ক্ষেত্রে কীভাবে এআই ব্যবহার করা হয়েছিল, তা তুলে ধরা হয়। এ নিয়ে ইসরাইলে চাপের মুখে পড়েন ‘নাজা’র দুই নির্মাতা ইউভাল আব্রাহাম ও রাচেল শোর। নাজা ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চলচ্চিত্রটি বিশেষ জুরি পুরস্কার পেয়েছে। ইসরাইলের ৪৩টি মানবাধিকার সংগঠন ‘নাজা’র নির্মাতাদের পক্ষে দাঁড়িয়েছে। নির্মাতাদের দিকে ছোড়া হুমকির নিন্দাও জানিয়েছে তারা।

গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধ শুরু হয় ২০২৩ সালের ৭ অক্টোবর। ওইদিন হামাসের সশস্ত্র শাখা কাসেম ব্রিগেড ও অন্য ফিলিস্তিনি গোষ্ঠী দক্ষিণ ইসরাইলে হামলা চালায়। তাতে ১ হাজার ১৩৯ জন নিহত হন। প্রায় ২৪০ জনকে জিম্মি করা হয়। সেই থেকে ইসরাইল নির্বিচারে গাজায় হামলা চালিয়ে এ পর্যন্ত ৭৪ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তাদের মধ্যে অন্তত ২১ হাজার শিশু রয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ইউক্রেনে ট্রাম্পের জ্বালানি যুদ্ধবিরতি

ইউক্রেনে ট্রাম্পের জ্বালানি যুদ্ধবিরতি

দিল্লির গণ-আটকে নানা প্রশ্ন

দিল্লির গণ-আটকে নানা প্রশ্ন

মহাবিশ্বের শুরুর সময় নিয়ে নতুন তথ্য

মহাবিশ্বের শুরুর সময় নিয়ে নতুন তথ্য

‘নাজা’ নিয়ে নেতানিয়াহুর ক্ষোভ চান তদন্ত

‘নাজা’ নিয়ে নেতানিয়াহুর ক্ষোভ চান তদন্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম