Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

সোনিয়ার স্মৃতিকথায় রাজনৈতিক পাঁচ চিত্র

গ্রেনেড, স্বজন হারানোর শোক ও বিভাজন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ইতালির ছোট্ট শহর থেকে ভারতের রাজনীতির ক্ষমতার কেন্দ্র পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন সোনিয়া গান্ধী। তার ভাষায়, এ যাত্রার শুরুটা ছিল ভালোবাসার টানে। আর সেই ভালোবাসার সূত্রেই জড়িয়ে পড়েন ভারতের ইতিহাসের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সঙ্গে। মঙ্গলবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর নতুন স্মৃতিকথা ‘বিলংগিং : আ জার্নি অব লাইফ’-এ উঠে এসেছে ভারতের রাজনীতির ছয় দশকের নানা উত্থান-পতন, গান্ধী পরিবারের ব্যক্তিগত শোক ও বর্তমান রাজনৈতিক মেরুকরণের চিত্র।

মঙ্গলবার বইটি বাজারে এসেছে। বইটিতে তিনি লেখেন, গত ১২ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার কার্যত কোনো যোগাযোগ নেই। এমনকি একই কক্ষে থাকলেও মোদি তার সঙ্গে চোখাচোখি এড়িয়ে চলেন। সোনিয়ার মতে, ভারতের রাজনীতিতে রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করা ও হয়রানির প্রবণতা বেড়েছে। তার ছেলে রাহুল গান্ধীকে দীর্ঘদিন ধরে ‘পাপ্পু’ বলে কটাক্ষ করে আসছে বিজেপি। অথচ অতীতে ভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যেও সৌজন্যপূর্ণ সম্পর্ক ছিল। ২০০১ সালে সংসদ ভবনে সন্ত্রাসী হামলার পর তিনি তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়িকে ফোন করে তার নিরাপত্তার খোঁজ নিয়েছিলেন।

বইয়ে ভারতের নারী রাজনীতিকদের নিঃসঙ্গতার কথাও তুলে ধরেন সোনিয়া।

২০১২ সালে হিলারি ক্লিনটনের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, বিপুল ক্ষমতা থাকা সত্ত্বেও ইন্দিরা গান্ধী নিজেকে একা ও অবরুদ্ধ মনে করতেন। বিশেষ করে ১৯৭৫ সালে জরুরি অবস্থা জারির আগের মাসগুলোতে তার এ নিঃসঙ্গতা তীব্র হয়েছিল। পরিবারের রাজনৈতিক উত্তরাধিকার রক্ষার দায়িত্ব থেকে কংগ্রেসের নেতৃত্ব নেওয়ার সময় নিজেও একাকিত্ব অনুভব করেছেন সোনিয়া। ভারতের সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

সোনিয়ার ভাষ্য, প্রধানমন্ত্রী হিসাবে ১২ বছরে নরেন্দ্র মোদি এককভাবে কোনো সংবাদ সম্মেলন করেননি। সাংবাদিকদের সরাসরি প্রশ্নের মুখোমুখি হওয়াও এড়িয়ে গেছেন তিনি। তার গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ মূলত সরকারপন্থি সংবাদ উপস্থাপকদের একান্ত সাক্ষাৎকারের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে।

বইটির প্রকাশনা ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। প্রথমে পেঙ্গুইন র‌্যান্ডম হাউজ ইন্ডিয়ার বইটি প্রকাশ করার কথা থাকলেও আগস্টে সরে দাঁড়ায়। সোনিয়া গান্ধীর অভিযোগ, সরকারের সমালোচনা নিয়ে প্রকাশনা সংস্থাটির অস্বস্তি ছিল। কিছু সম্পাদনার প্রস্তাবে রাজি না হওয়ায় তারা বইটি প্রকাশ করেনি। তবে পেঙ্গুইন এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, প্রকাশনা থেকে সরে আসার প্রকৃত কারণ সম্পর্কে সোনিয়ার বক্তব্য সঠিক নয়। পরে যুক্তরাষ্ট্রে আলফ্রেড এ নফ এবং ভারতে হার্পারকলিন্স থেকে প্রকাশিত হয় বইটি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সাত শর্তে অনড় তেহরান যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণ চায় ইরান

যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণ চায় ইরান

‘ওই নারী যে গুপ্তচর জানতাম না’

‘ওই নারী যে গুপ্তচর জানতাম না’

সোনিয়ার স্মৃতিকথায় রাজনৈতিক পাঁচ চিত্র

সোনিয়ার স্মৃতিকথায় রাজনৈতিক পাঁচ চিত্র

হেগসেথের অভিশংসন প্রস্তাব উঠল কংগ্রেসে

হেগসেথের অভিশংসন প্রস্তাব উঠল কংগ্রেসে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম