Logo
Logo
×

Advertisement

দশ দিগন্ত

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা

২৫ বছরে ৩ কোটির বেশি মানুষের মৃত্যুর শঙ্কা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জীবাণুদের ধ্বংস করতে ব্যর্থ হচ্ছে অ্যান্টিবায়োটিক। কিছু জীবাণু ওষুধের বিরুদ্ধে গড়ে তুলছে প্রতিরোধ। এ অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ (এএমআর) বিশ্ব স্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠছে। ফলে আগামী ২৫ বছরে বিশ্বজুড়ে ৩ কোটি ৯০ লাখ মানুষের মৃত্যু হতে পারে। পরিস্থিতি আরও ভয়াবহ হলে সাধারণ অস্ত্রোপচার ও সন্তান জন্মদানও প্রাণঘাতী হয়ে উঠতে পারে-এমন সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ মোকাবিলায় প্রতিরোধমূলক ব্যবস্থা, রোগ শনাক্তকরণ এবং অ্যান্টিবায়োটিকের যথাযথ ব্যবহারে অগ্রগতি এখন খুব ধীর। ফলে বৈশ্বিক লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হয়ে পড়ছে।

ডব্লিউএইচওর অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জ্যঁ-পিয়ের নিয়েমাজি সোমবার সংস্থাটির ষষ্ঠ বার্ষিক গ্লোবাল মিডিয়া ফোরাম অন এএমআরের ভার্চুয়াল সম্মেলনে বলেন, ‘অ্যান্টিবায়োটিক প্রতিরোধসহ সামগ্রিকভাবে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এটি আধুনিক চিকিৎসাব্যবস্থার ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে।’ তিনি বলেন, ‘কোভিড-১৯ মহামারির মতো এটি দৃশ্যমান নয়। তবে ওষুধ-প্রতিরোধী সংক্রমণে বছরের পর বছর মানুষ মারা যাচ্ছে। অথচ বিষয়টি আমরা যথাযথভাবে বুঝতে পারছি না এবং প্রয়োজনীয় সতর্কসংকেতও দিচ্ছি না।’ ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, ২০২১ সালেই অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধের কারণে সরাসরি ১০ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আরও প্রায় ৪৭ লাখ মৃত্যুর সঙ্গে এর সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

চলতি বছর ১৮৩টি দেশে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ মোকাবিলার অগ্রগতি নিয়ে একটি পর্যালোচনা করা হয়। এতে দেখা গেছে, প্রায় ৯০ শতাংশ দেশের এ বিষয়ে জাতীয় কর্মপরিকল্পনা রয়েছে। ২০১৭ সালে এই হার ছিল মাত্র ৪০ শতাংশের কাছাকাছি। তবে

পরিকল্পনা থাকলেই পরিস্থিতির উন্নতি হচ্ছে না। ডব্লিউএইচওর এএমআরবিষয়ক কারিগরি কর্মকর্তা প্রবাশা প্রকাশ জানান, মাত্র ৪২টি দেশে-অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগেরও কম দেশে-অর্থায়ন, বাস্তবায়ন ও পর্যবেক্ষণের ব্যবস্থা রয়েছে এমন কর্মপরিকল্পনা কার্যকর আছে। আল জাজিরা

Advertisement

Advertisement

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যে আরেক মার্কিন রণতরি

মধ্যপ্রাচ্যে আরেক মার্কিন রণতরি

তাঁবু ও অস্থায়ী আশ্রয়ে ৬৫ শতাংশ মানুষ গাজার আর্তনাদ কেউ শোনে না

গাজার আর্তনাদ কেউ শোনে না

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা ২৫ বছরে ৩ কোটির বেশি মানুষের মৃত্যুর শঙ্কা

২৫ বছরে ৩ কোটির বেশি মানুষের মৃত্যুর শঙ্কা

জেনসেনকে ফেরাতে একাট্টা প্রযুক্তি দুনিয়া

জেনসেনকে ফেরাতে একাট্টা প্রযুক্তি দুনিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম