Logo
Logo
×

Advertisement

টিউটোরিয়াল

এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র

Advertisement

Icon

ড. সনজিত পাল, সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বিলাসী -শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

অনুধাবন প্রশ্ন

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৪১. ন্যাড়া মৃত্যুঞ্জয়কে উত্তেজিত করিতে চেষ্টার ত্রুটি করত না কেন?

৪২. আশা, বিষ ইহার ঊর্ধ্বে আর উঠিবে না- ব্যাখ্যা কর।

৪৩. বিষহরির দোহাই বুঝি-বা আর খাটে না- বলতে কী বোঝানো হয়েছে?

৪৪. বিষের কান থাকিলে সে মৃত্যুঞ্জয় তো মৃত্যুঞ্জয়, সেদিন দেশ ছাড়িয়া পলাইত- বলতে কী বোঝানো হয়েছে?

৪৫. যাক, তাহার দুঃখের কাহিনিটি আর বাড়াইব না- বলতে কী বোঝানো হয়েছে?

৪৬. ঠাকুর আমার মাথার দিব্যি রইল, এসব তুমি আর কখনো কর না- কেন বলা হয়েছে?

৪৭. কিন্তু সে আজ্ঞা যে ম্যাজিস্ট্রেটের আজ্ঞা নহে এবং সাপের বিষ যে বাঙালির বিষ নয়, তাহা আমিও বুঝিয়াছিলাম- ব্যাখ্যা কর।

৪৮. বিলাসী আত্মহত্যা করিল কেন?

৪৯. ওর যদি না অপঘাত-মৃত্যু হবে, তো হবে কার?- বলতে কী বোঝানো হয়েছে?

৫০. না পেলে এক ফোঁটা আগুন, না পেলে একটা পিণ্ডি, না হলো একটা ভুজ্যি উচ্ছুগ্যু- কেন বলা হয়েছে?

৫১. অন্নপাপ। বাপ রে! এর কি আর প্রায়শ্চিত্ত আছে- কেন বলা হয়েছে?

৫২. বিলাসীর আত্মহত্যার ব্যাপারটা অনেকের কাছে পরিহাসের বিষয় হইল কেন?

৫৩. সে দেশের লোকের সাধ্যই নাই মৃত্যুঞ্জয়ের অন্নপাপের কারণ বোঝে- বলতে কী বোঝানো হয়েছে?

৫৪. মৃত্যুঞ্জয় হয়তো নিতান্তই একটা তুচ্ছ মানুষ ছিল, কিন্তু তাহার হৃদয় জয় করিয়া দখল করার আনন্দটাও তুচ্ছ নয়, সে সম্পদও অকিঞ্চিৎকর নহে- বলতে কী বোঝানো হয়েছে?

৫৫. এই বস্তুটাই এ দেশের লোকের পক্ষে বুঝিয়া ওঠা কঠিন- ব্যাখ্যা কর।

৫৬. অতিকায় হস্তী লোপ পাইয়াছে কিন্তু তেলাপোকা টিকিয়া আছে- বলতে কী বোঝানো হয়েছে?

৫৭. বিলাসীর বাপকে খবর দেওয়ার কারণ ব্যাখ্যা কর।

৫৮. ইহা আর একটি শক্তি- বলতে কী বোঝানো হয়েছে?

৫৯. তাহার বয়স আঠারো না আঠাশ ঠাহর করিতে পারিলাম না- কেন?

৬০. সে তো আর সত্য সত্যিই মাপ করা যায় না- কোন প্রসঙ্গে কেন বলা হয়েছে?

৬১. সাপের বিষ যে বাঙালির বিষ নয়- কেন বলা হয়েছে?

৬২. মৃত্যুঞ্জয়ের জাত বিসর্জনের কারণ বর্ণনা কর।

৬৩. কলি কি সত্যই উল্টাইতে বসিল- কোন প্রসঙ্গে কেন বলা হয়েছে?

৬৪. বিলাসী গল্পে কে এবং কেন সহমরণে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে?

৬৫. বিলাসী-মৃত্যুঞ্জয়ের প্রেমকে সমাজ স্বীকৃতি দেয়নি কেন?

৬৬. শাস্ত্রমতে বিলাসী নরকে যাবে কেন? ব্যাখ্যা কর।

৬৭. মৃত্যুঞ্জয় সাপুড়ে জীবন গ্রহণ করল কেন?

সৃজনশীল প্রশ্নের দিকসমূহ :

১. তৎকালীন সামাজিক দৃষ্টিভঙ্গি

অথবা, বর্ণভেদ বা সম্প্রদায়িক মানসিকতার পরিচয়

অথবা, ধর্মীয় রীতির অপব্যাখ্যা।

২. মৃত্যুঞ্জয়ের কাছ থেকে সুবিধা গ্রহণ।

৩. মৃত্যুঞ্জয়কে নিয়ে খুড়োর মিথ্যা বলা

অথবা, মৃত্যুঞ্জয়ের সম্পত্তির প্রতি খুড়োর লোভ।

৪. মৃত্যুঞ্জয়ের অসুখ ও বিলাসীর সেবা দান।

৫. বিলাসীর প্রতি সমাজপতিদের নির্মম নির্যাতন।

৬. মৃত্যুঞ্জয়ের ধর্মত্যাগ ও সাপুড়ে জীবন গ্রহণ।

৭. ন্যাড়ার সাপুড়ে দলে যোগদান ও শিক্ষা অর্জন।

৮. বিলাসীকে বিয়ে করায় মৃত্যুঞ্জয়ের জাতধর্ম বিসর্জন ও সমাজপতিদের হাঙ্গামা।

৯. সমাজ কর্তৃক বিলাসী ও মৃত্যুঞ্জয়ের বিয়ে মেনে না নেওয়া।

১০. মৃত্যুঞ্জয়ের করুণ মৃত্যু ও সাপের মন্ত্রের অসারতা প্রমাণ।

১১. স্বামীকে এত ভালোবাসলেও তার মৃত দেহের সামনে থাকতে পারবে না।

১২. বিলাসী কর্তৃক মৃত্যুঞ্জয়ের হৃদয় জয় করা।

১৩. স্বার্থপর সমাজ বিলাসী ও মৃত্যুঞ্জয়ের প্রেম বুঝতে না পারার কারণ।

১৪. দুর্বলের ওপর সবলের অত্যাচার।

১৫. ছোটগল্পের বৈশিষ্ট্য

অথবা, সার্থক ছোটগল্পের গঠনরীতি।

মূলদিক : রক্ষণশীল হিন্দু সমাজের নির্মমতা ও ভালোবাসা দিয়ে বিলাসীর মৃত্যুঞ্জয়ের মন জয়। অথবা, বিলাসী ও মৃত্যুঞ্জয়ের নিষ্পাপ ভালোবাসায় রক্ষণশীল হিন্দু সমাজের নির্মম আচরণ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি : বিজ্ঞান

জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি : বিজ্ঞান

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

কর্মশালা শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে শিল্পকলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে শিল্পকলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র

এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম