Logo
Logo
×

Advertisement

টিউটোরিয়াল

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

বাংলা দ্বিতীয়পত্র

Advertisement

Icon

উজ্জ্বল কুমার সাহা, সহকারী অধ্যাপক, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোহাম্মদপুর, ঢাকা

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বহুনির্বাচনি প্রস্তুতি

১. ‘যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ’-এক কথায় কী বলে?

ক. দুর্গম খ. বিপদসংকুল

গ. অরণ্যজনপদ √ঘ. শ্বাপদ

২. যেসব শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয় তাদের কী বলে?

ক. বাচ্যার্থ √খ. লক্ষ্যার্থ

গ. মৌলিক অর্থ ঘ. বাগধারা

৩. ‘এবার ট্টেনে ওঠা যাক’- বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?

ক. কর্তৃবাচ্যের √খ. ভাববাচ্যের

গ. কর্মকর্তৃবাচ্যের ঘ. কর্মবাচ্যের

৪. বাক্যে কোন যতি চিহ্নের প্রয়োগে থামার প্রযোজন নেই?

ক. কমা √খ. হাইফেন

গ. উদ্ধরণ চিহ্ন ঘ. কোলন

৫. ভাষাভাষী জনসংখ্যার দিকে থেকে পৃথিবীতে বর্তমানে বাংলা ভাষার স্থান কততম?

√ক. চতুর্থ খ. পঞ্চম

গ. ষষ্ঠ ঘ. সপ্তম

৬. বাক্যতত্ত্বের অপর নাম কী?

ক. ভাষা খ. প্রাতিপদিক

√গ. পদক্রম ঘ. সাধিত শব্দ

৭. বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি?

ক. ২টি √খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

৮. ‘ড়’ ও ‘ঢ়’ ধ্বনি দুটিকে কী ধ্বনি বলে?

ক. ঘোষধ্বনি খ. শিশধ্বনি

গ. কল্পনাজাত ধ্বনি √ঘ. তাড়নজাত ধ্বনি

৯. বউদিদি>বউদি, বড়দাদা>বড়দা কোন নিয়মে পরিবর্তিত হয়েছে?

√ক. ব্যঞ্জনচ্যুতি খ. ব্যঞ্জন বিকৃতি

গ. বিষমীভবন ঘ. সমীভবন

১০. কোন বানানটি অশুদ্ধ?

ক. ঘরণি খ. সুবর্ণ

গ. অনুষঙ্গ √ঘ. ফটোস্ট্যাট

১১. কোনটি বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ?

ক. পরস্পর খ. সংরক্ষণ

√গ. পরিষ্কার ঘ. উল্লাস

১২. কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?

ক. পরিষ্কার √খ. পরস্পর

গ. পুরস্কার ঘ. পরিচ্ছদ

১৩. ‘রাশি রাশি ধান’ কোন অর্থে দ্বিরুক্ত?

√ক. আধিক্য অর্থে খ. সামন্য অর্থে

গ. তীব্রতা অর্থে ঘ. ধারাবাহিক অর্থে

জীববিজ্ঞান

মো. বদরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, তেজগাঁও, ঢাকা

কোষ বিভাজন

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৩৪। অ্যানাফেজ মাইটোসিসের কততম পর্যায়? - ৪র্থ

৪২। মস্তিষ্কের কোন অংশ দেহের পেশির টান নিয়ন্ত্রণ করে?- সেরিবেলাম

৪৩। কোন পর্যায়ে সেন্ট্রামিয়ারগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে?- মেটাফেজ

৪৪। কোষ বিভাজনের কোন পর্যায়ে বিকর্ষণ শুরু হয়?- মেটাফেজ

৪৫। জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন বিভাজনের কারণে?- মিয়োসিস

৪৬। মিয়োসিস কোষ বিভাজনে প্রতিটি অপত্য কোষে কতটি ক্রোমোজোম থাকে?- ২৩টি

৪৭। সরল বহুকোষী জীব কোন কোষ থেকে জীবন শুরু করে?- জাইগোট

৪৮। মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপের শেষের দিকে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়? - মেটাফেজ

৪৯। অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কী হয়? - ক্যানসার

৫০। অ্যানাফেজ পর্যায়ে প্রতিটি ক্রোমাটিডকে কী বলে?- অপত্য ক্রোমোজোম

৫১। মাইটোসিসের ফলে কোন জীবের দৈহিক বৃদ্ধি ঘটে?- বহুকোষী জীবের

৫২। মিয়োসিস পদ্ধতিতে মাতৃ-নিউক্লিয়াসের বিভাজন কয়বার ঘটে?- ২ বার

৫৩। কোন কোষ বিভাজনের ফলে প্রজাতির মধ্যে বৈচিত্র্য দেখা যায়?- মিয়োসিস

৫৪। স্পিন্ডল তন্তু কী?

- স্পিন্ডল যন্ত্রের এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত তন্তুগুলোই হলো স্পিন্ডল তন্তু।

৫৫। মিয়োসিস অর্থ কী?- হ্রাস করা

৫৬। আকর্ষণ তন্তু কাকে বলে?- মাইটোসিসের প্রো-মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের যে নির্দিষ্ট তন্তুর সঙ্গে সংযুক্ত হয় তাকে আকর্ষণ তন্তু বলে।

৫৭। ক্যারিওকাইনেসিস কী?- মাইটোসিস কোষ বিভাজনকালে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে।

৫৮। মাইটোসিস প্রক্রিয়ার পর্যায় কয়টি?- ৫টি

৫৯। ইন্টারফেজ কী?

- ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস শুরু হওয়ার আগে কোষের নিউক্লিয়াসকে কিছু প্রস্তুতিমূলক কাজ করতে হয়। কোষটির এ অবস্থাকে ইন্টারফেজ বলে।

৬০। মিয়োসিস কী?- যে কোষ বিভাজনে নিউক্লিয়াস দু’বার কিন্তু ক্রোমোজোমে একবার বিভক্ত হয় তাকে মিয়োসিস বলে।

কৃষিশিক্ষা

দেওয়ান সামছুর রহমান, সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

কৃষি ও জলবায়ু

সাধারণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর

১. প্রতি বছর দেশে কত লাখ হেক্টর জমি খরার সম্মুখীন হয়?

ক. ৫-১০ খ. ১০-২০ গ. ২০-৩০ ঘ. ৩০-৪০

২. বাংলাদেশ দীর্ঘস্থায়ী খরায় কবলিত হয় কখন?

ক. ১৯৭১ সালে খ. ১৯৮৮ সালে গ. ১৯৯৯ সালে ঘ. ২০১২ সালে

৩. ব্রি ধান ৪৭ জাতের জীবনকাল কত দিন?

ক. ১২৫ খ. ১৩০ গ. ১৪৮ ঘ. ১৫২

৪। তাপমাত্রা বৃদ্ধির ফলে কোন ফসলে রোগের আক্রমণ বেড়ে যায়?

ক. গম খ. ধান

গ. ভুট্টা ঘ. পাট

৫। হ্যালোফাইটস জাতীয় উদ্ভিদ কোনটি?

ক. শিম খ. তুলা গ. কেওরা ঘ. বাইন

৬। নিচের কোনটি খরা সহিষ্ণু ফসল?

ক. তাল খ. নারিকেল গ. কমলা ঘ. তরমুজ

৭। খরা সহিষ্ণু কোন আখের জাতটির ফলন সর্বোচ্চ?

ক. ঈশ্বরদী ৩৩ খ. ঈশ্বরদী ৩৫ গ. ঈশ্বরদী ৩৭ ঘ. ঈশ্বরদী ৩৯

৮। ব্রি ধান ৫৫ জাতটির বোরো মৌসুমে জীবনকাল কত দিন?

ক. ৯০ দিন খ. ১০০ দিন গ. ১৩৫ দিন ঘ. ১৪৫ দিন

৯। গম চাষের জন্য মাটির অম্লত্ব ক্ষারত্বের মাত্রা কত হতে হবে?

ক. ৪.০-৫.০ খ. ৫.০-৬.০ গ. ৬.০-৭.০ ঘ. ৭.০-৮.০

১০। নিচের কোনটি খরা সহিষ্ণ ফসল?

ক. খেজুর খ. কুল

গ. লাউ ঘ. গম

১১। নিচের কোনটি মধ্যম লবণাক্ততা সহিষ্ণ জাত?

ক. তুলা খ. লেবু গ. যব ঘ. তাল

১২। বৈশ্বিক উষ্ণতার ফলে কোন অঞ্চলে আবাদি জমি বৃদ্ধি পাবে?

ক. এশিয়া খ. আমেরিকা

গ. সাইবেরিয়া ঘ. নেপাল

১৩। মরুভূমির অঞ্চলে খরা এড়ানো উদ্ভিদ কেমন হয়?

ক. ক্ষীণজীবী খ. দীর্ঘজীবী

গ. পরজীবী ঘ. মিথোজীবী

১৪। ফসলের খরা প্রতিরোধ কৌশলকে কয়ভাবে ভাগ করা যায়?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৫

১৫। আমাদের দেশে একমাত্র কোন নদীতে রুই জাতীয় মাছ প্রাকৃতিকভাবে ডিম পাড়ে?

ক. পদ্মা খ. মেঘনা

গ. যমুনা ঘ. হালদা

১৬। প্রাকৃতিকভাবে মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য কমে যাওয়ার কারণ কী?

ক. পোনা নিধন খ. চাষ পদ্ধতির পরিবর্তন

গ. পানির ভৌত পরিবর্তন ঘ. জলবায়ুর পরিবর্তন

১৭। বন্যার সময় কীভাবে মাছ চাষ করা যেতে পারে?

ক. পুকুরের পার উঁচু করে খ. নদীতে বাঁধ দিয়ে

গ. চৌবাচ্চায় ঘ. খাঁচায়

১৮। কোন জাতের আখে উচ্চমাত্রায় চিনি থাকে?

ক. ঈশ্বরদী ৩১ খ. ঈশ্বরদী ৩২

গ. ঈশ্বরদী ৩৭ ঘ. ঈশ্বরদী ৩৮

১৯। বারি আলুর ফলন হেক্টরপ্রতি কত টন?

ক. ২৫-৩০ টন খ. ৩০-৩৫ টন

গ. ৩৫-৪০ টন ঘ. ৪০-৪৫ টন

২০। ঈশ্বরদী ৩৫ জাতের আখের ফলন হেক্টরপ্রতি কত টন?

ক. ৯০ টন খ. ৯৪ টন

গ. ৯৮টন ঘ. ১০২ টন

উত্তর : ১.ঘ ২.গ ৩.ঘ ৪.ক ৫.গ ৬.ঘ ৭.ক ৮.ঘ ৯.গ ১০.গ ১১.গ ১২.গ ১৩.ক ১৪.গ ১৫.ঘ ১৬.ঘ ১৭.ক ১৮.ঘ ১৯.ক ২০.খ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি : বিজ্ঞান

জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি : বিজ্ঞান

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

কর্মশালা শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে শিল্পকলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে শিল্পকলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র

এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম