Logo
Logo
×

Advertisement

টিউটোরিয়াল

কর্মশালা

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে শিল্পকলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Advertisement

Icon

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চীনের ছেংদু ভকেশনাল ইউনিভার্সিটি অব লাইট ইন্ডাস্ট্রি, চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এবং শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির উদ্যোগে ২২ সেপ্টেম্বর চীনা ঐতিহ্যিক পোশাক প্রদর্শনী ও শিল্পকলা ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। যেখানে অভিনব শু অ্যামব্রয়ডারির ওপর বিশেষ কর্মশালা শিক্ষার্থীদের ভবিষ্যৎ দিকনির্দেশনা প্রদান করে। শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ভবনে আয়োজিত এ কর্মশালার মাধ্যমে চীন ও বাংলাদেশের শিল্প ও সাংস্কৃতিক সাদৃশ্যের অনুসন্ধান এবং এর চর্চার মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি জীবনমানের উন্নয়নে অবদান রাখার আশাবাদ ব্যক্ত করেছেন শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক।

অনুষ্ঠানে ছেংদু ভকেশনাল ইউনিভার্সিটি অব লাইট ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট প্রফেসর পু বিং ইউয়ান উভয় বিশ্ববিদ্যালয়ের কর্মমুখী ও ক্যারিয়ারবান্ধব শিক্ষা কার্যক্রমের মধ্যে চমৎকার সাদৃশ্য এবং অভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্যের কথা তুলে ধরেন। তিনি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তাদের বিশ্ববিদ্যালয় সফরের জন্য আন্তরিক আহ্বান জানান। একইসঙ্গে শিক্ষা বিনিময়ের মাধ্যমে দুই দেশের শিক্ষা, শিল্প ও সাংস্কৃতিক উন্নয়নে অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন। এ অনুষ্ঠানে শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, ফ্যাকাল্টি অব ডিজাইন অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি (এফডিটি) বিভাগের প্রধান অ্যাসোসিয়েট প্রফেসর আফরোজা হক ডেইজি ও তার গ্রুপের সুনিপুণ পরিকল্পনা ও তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের তৈরি দেশীয় ঐতিহ্যবাহী নকশার বিভিন্ন পোশাক, নকশিকাঁথা, সুতাকাটার চরকা, হাতপাখা, কুলা, মৃৎশিল্প ও পুতুলসহ বিভিন্ন পণ্য দৃষ্টিনন্দন স্টলে নান্দনিকভাবে প্রদর্শন করা হয়।

একইভাবে, ছেংদু ভকেশনাল ইউনিভার্সিটি অব লাইট ইন্ডাস্ট্রির শিক্ষক প্রতিনিধিরাও প্রজেক্টরের মাধ্যমে তাদের শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন পণ্য ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে আলোকপাত করেন এবং ঐতিহ্যবাহী চীনা হাত পাখার ওপর অভিনব এক শু অ্যামব্রয়ডারি ওয়ার্কশপ পরিচালনা ও সনদ হস্তান্তর করেন। অনুষ্ঠানে কনফুসিয়াস ক্লাসরুমের পরিচালক ও বিভিন্ন বিভাগের প্রধানরা, ছেংদু বিশ্ববিদ্যালয়ের পরিচালক মি. মাইক, সচিব মিস আইডাসহ অন্যান্য সফরসঙ্গী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কনফুসিয়াস ক্লাসরুমের বাংলাদেশি পরিচালক প্রফেসর মহিউদ্দিন তাহের।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি : বিজ্ঞান

জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রস্তুতি : বিজ্ঞান

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

কর্মশালা শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে শিল্পকলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে শিল্পকলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র

এইচএসসি পরীক্ষার্থীদের বাংলা প্রথমপত্র

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম