পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ইসলাম ও নৈতিক শিক্ষা
Advertisement
মো. ফোরকান আহমেদ, সহকারী শিক্ষক, মুনলাইট মডেল স্কুল অ্যান্ড কলেজ, ভোলা
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুরআন মজিদ শিক্ষা
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১। আরবি হরফ উচ্চারণের স্থানকে কী বলে?
ক. তাজবিদ খ. ওয়াক্ফ
গ. মাখরাজ√ ঘ. গুন্নাহ
২। ওয়াক্ফ এক ধরনের-
ক. গুন্নাহ খ. মাখরাজ
গ. নিয়ম ঘ. বিরামচিহ্ন√
৩। কে সর্বপ্রথম কুরআন মজিদে বিরাম চিহ্ন ব্যবহার করেন?
ক. হাজ্জাজ বিন ইউসুফ
খ. আবু আবদুল্লাহ মুহম্মদ বিন তাইফুর√
গ. হজরত উসমান (রা.)
ঘ. হজরত উমর বি আবুদল আযীয (র.)
৪। সূরা ফিল কোথায় নাজিল হয়?
ক. মক্কায়√ খ. মদিনায়
গ. তায়েফে ঘ. সিরিয়ায়
৫। সূরা কুরাইশ কোথায় নাজিল হয়?
ক. মক্কায়√ খ. মদিনায়
গ. ইয়াসরিবে ঘ. বাগদাদে
৬। আমরা কোথা থেকে আল্লাহ ও তাঁর নবী-রাসূলগণের পরিচয় জানতে পারি?
ক. ইতিহাস থেকে খ. কুরআন মজিদ থেকে√
গ. বিজ্ঞান থেকে ঘ. ধর্মীয় পুস্তক থেকে
৭। আফরোজা নাক ব্যবহার করে কয়েকটি আরবি হরফ উচ্চারণ করে। এ হরফগুলো কোন জাতীয়?
ক. বানিয়াহ খ. গুন্নাহ√
গ. আরিফাহ ঘ. মুরফা
৮। সাহাবিরা কুরআনের নির্দেশমতো জীবনযাপন করেছেন। এর ফলে কী হয়েছে?
ক. তারা অনেক কষ্ট ভোগ করেছেন
খ. পৃথিবীতে তারা অশান্তিতে জীবন কাটিয়েছেন
গ. তারা পৃথিবীর নেতৃত্ব দিতে সক্ষম হয়েছেন√
ঘ. কুরআন মজিদ সংরক্ষণ করতে পেরেছেন
৯। কোন আসমানি কিতাব যেমন নাজিল হয়েছিল তেমনি অবিকৃত অবস্থায় আছে?
ক. তাওরাত খ. যাবুর
গ. কুরআন√ ঘ. ইনজিল
১০। মাহফুজ সহিহভাবে কুরআন তিলাওয়াত শিখতে চায়- এক্ষেত্রে তার কোনটি জ্ঞান থাকা আবশ্যক?
ক. তাজবিদ√ খ. মাখরাজ
গ. ওয়াকফ ঘ. গুন্নাহ
১১। কুরআন মজিদের ভাষা-
ক. ফার্সি খ. উর্দু
গ. আরবি√ ঘ. ইংরেজি
১২। আল্লাহতায়ালার কালামের অর্থ ঠিক থাকে কীভাবে?
ক. দেখে তিলাওয়াত করলে
খ. মুখস্থ তিলাওয়াত করলে
গ. সঠিক উচ্চারণে তিলাওয়াত করলে√
ঘ. প্রতিটি শব্দ ধরে ধরে তিলাওয়াত করলে
১৩। তিলাওয়াতের সময় গুন্নাহ করা কী?
ক. ফরজ খ. সুন্নত
গ. ওয়াজিব√ ঘ. মুস্তাহাব
১৪। আল্লাহ কাদেরকে ক্ষুধায় আহার এবং ভীতি থেকে নিরাপদ রেখেছেন?
ক. কুরাইশদের√ খ. হস্তিবাহিনীকে
গ. আবাবিল ঘ. কাফেরদের
১৫। ‘তাজবিদ’ অর্থ কী?
ক. সহজ উচ্চারণ খ. উচ্চারণের নিয়ম√
গ. উচ্চারণ করা ঘ. বিন্যাস করা
১৬। ‘ওয়াক্ফ’ অর্থ কী?
ক. চলা খ. বসা
গ. থামা√ ঘ. অনর্গল
১৭। ওয়াকফ-এর চিহ্ন কয়টি?
ক. ৮টি খ. ১০টি
গ. ৯টি√ ঘ. ১৫টি
